উত্তর: শাসকদের জন্য উপদেশ হবে একাকী গোপনে (প্রকাশ্যে নয়)। এ বিষয়ে প্রিয় নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি সুলতান (মুসলিম বাদশা বা শাসক) কে উপদেশ প্রদান করতে চায়, সে যেন তা প্রকাশ্যভাবে না করে, বরং (সে তাঁর সাথে সাক্ষাত করে) তার হাত ধরে নিরিবিলিতে উপদেশ দিবে। যদি তিনি তাঁর উপদেশ গ্রহণ করেন তাহলে তা উত্তম। আর যদি না করেন তাহলে সে তার কর্তব্য পালন করছে। (আস-সুন্নাহ ইবনে আবী আছীম হা/১০৯৬, মুসনাদে আহমাদ, আল্লামা আলবানী ও ইবনে বায ছহীহ বলেছেন)
مَنْ أَرَادَ أَنْ يَنْصَحَ لِذِي سُلْطَانٍ فَلَا يُبْدِهِ عَلَانِيَةً، ولكن يَأْخُذُ بِيَدِهِ فَيَحْلُوا بِهِ، فإن قبل منه منه فذاكَ، وَإِلَّا كَانَ قَدْ أَدى الَّذِي عَلَيْهِ