উত্তর: তাওহীদ শিক্ষা করব এই জন্য যে, তাওহীদ হলো ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে মূল বিষয়। আর তাওহীদের জন্যই আল্লাহ তা'আলা জিন ও মানুষ সৃষ্টি করেছেন, নাবী-রসূল প্রেরণ করেছেন, কিতাবসমূহ অবতীর্ণ করেছেন, জান্নাত-জাহান্নাম সৃষ্টি করেছেন এবং মানুষ মুসলিম ও কাফির এ দু'ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ তা'আলা বলেন,
আমি জিন ও মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যে, তারা একমাত্র আমারই ইবাদত করবে অন্য কারো নয়। (সূরা আয-যারিয়াত ৫১:৫৬)
[১] তাওহীদ التوحيد : তাওহীদ হলো প্রভুত্ব, ইবাদত এবং পরিপূর্ণ নাম ও গুণাবলির ক্ষেত্রে আল্লাহর একত্বকে স্বীকার করা।
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ