উত্তর: তাঁর নিদর্শনসমূহ ও তাঁর সৃষ্টিজগত দেখে তাঁকে চিনেছি। তাঁর নিদর্শনসমূহের মধ্যে হলো: রাত-দিন, সূর্য-চন্দ্র। তাঁর সৃষ্টি সমূহের মধ্যে রয়েছে: সাত আসমান ও যা কিছু তার ভিতরে রয়েছে, সাত যমিন ও যা কিছু তার ভিতরে রয়েছে এবং যা কিছু এতদু'ভয়ের মধ্যস্থলে আছে। এর প্রমাণে আল্লাহ তা'আলা বলেন,
আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে রাত-দিন, সূর্য- চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা কর না এবং চন্দ্রকেও না। তোমরা আল্লাহকে সিজদা কর, যিনি এগুলি সৃষ্টি করেছেন, যদি তোমরা একনিষ্ঠ হয়ে শুধুমাত্র তাঁর ইবাদত করতে চাও"। (সূরা ফুছছিলাত ৪১:৩৭)
وَمِنْ آيَاتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ