উত্তর: দু'আতে বৈধ অসীলা তিন ধরনের:
(১) আল্লাহর নাম ও গুণাবলিকে অসীলা করে দু'আ করা। যেমন বলা যে "ইয়া রহমানু ইরহামনী" হে দয়াবান তুমি আমার প্রতি দয়া কর।
(২) নিজের সৎ আমলকে অসীলা করে দু'আ করা। যেমন আল্লাহ তা'আলা বলেন,
অত্র আয়াতে আল্লাহ তা'আলা ঈমানের (আমলের) মাধ্যমে দু'আ করতে বলেছেন।
(৩) কোন সৎ দীনদার ব্যক্তির নিকট দু'আ চেয়ে তার মাধমে অসীলা করা, এমন ব্যক্তির নিকট দু'আ চাওয়া যিনি জীবিত ও আপনার সামনে উপস্থিত আছেন। যেমন ওক্কাশাহ (রা.) রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মর্মে দু'আ চেয়েছিলেন, যেন তিনি ঐ সত্তর হাজার লোকদের অন্তর্ভুক্ত হতে পারেন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। ওক্কাশা ইবনে মিহছান বললেন, হে আল্লাহর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য আল্লাহর নিকট দু'আ করুন, তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন, আল্লাহর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত। (মুত্তাফাকুন আলাইহি)
(১) আল্লাহর নাম ও গুণাবলিকে অসীলা করে দু'আ করা। যেমন বলা যে "ইয়া রহমানু ইরহামনী" হে দয়াবান তুমি আমার প্রতি দয়া কর।
(২) নিজের সৎ আমলকে অসীলা করে দু'আ করা। যেমন আল্লাহ তা'আলা বলেন,
رَبَّنَا إِنَّنَا ءَامَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের পাপসমূহ ক্ষমা করে দাও আর আমাদেকে দোযখের আযাব থেকে রক্ষা কর"। (সূরা আলি-ইমরান ৩:১৭)অত্র আয়াতে আল্লাহ তা'আলা ঈমানের (আমলের) মাধ্যমে দু'আ করতে বলেছেন।