উত্তর: তাহলো আল্লাহ তা'আলা নিজের জন্য যে সকল নাম ও গুণাবলি সাব্যস্ত করেছেন এবং তাঁর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যে সকল নাম ও গুণসমূহ সাব্যস্ত করেছেন ঠিক সেভাবেই সাব্যস্ত করা এবং তাতে কোনরূপ 'তাহরীফ' (التحريف) বা পরিবর্তন- পরিবর্ধন করা যাবে না, 'তা'জ্বীল' (التعطيل) বা সঠিক অর্থ অস্বীকার করা যাবে না, 'তাকঈফ '(التكييف) বা কল্পিত আকৃতি স্থির করা চলবে না ও তামছীল (التمثيل) তথা আল্লাহর ছিফাতের উপমা ও নমুনা বর্ণনা করা যাবে না ['তাশবীহ' (التشبيه) বা সাদৃশ্য দেয়া যাবে না]।
আর ঐ সকল নাম ও গুণাবলি অস্বীকার করা যেগুলি আল্লাহ ও তাঁর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম ও গুণাবলি হিসেবে সাব্যস্ত করেননি।
আর ঐ সকল নাম ও গুণাবলি অস্বীকার করা যেগুলি আল্লাহ ও তাঁর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম ও গুণাবলি হিসেবে সাব্যস্ত করেননি।