উত্তর: জ্যোতিষী, গণক ও জাদুকরদের নিকট (কোন বিষয়ে জিজ্ঞাস করার উদ্দেশ্যে) যাওয়া হরাম। এ বিষয়ে ছুহীহ মুসলিমের হাদীসে প্রিয় নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি কোন জ্যোতিষীর নিকট আসল ও তাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করল, তাহলে তার চল্লিশ দিনের ছলাত আল্লাহর নিকট গৃহীত হবে না (ছহীহ মুসলিম হা/২২৩০)
আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রিয় নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি কোন জ্যোতিষী অথবা গণকের কাছে আসল ও যে বিষয়ে সে বলল তা বিশ্বাস করল, তাহলে সে অব্যশই মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর যা নাযিল করা হয়ছে তার সাথে কুফরী করল। (ছহীহ: আবু দাউদ হা/৩৯০৪, তিরমিযী হা/১৩৫, নাসাঈ, ইবনে মাজাহ হা ৬৩৯ এবং হাকিম, দারিমী হা/১১৩৬। ইমাম আলবানী হাদীছটিকে ছহীহ বলেছেন, দেখুন: সিলসিলায়ে সহীহা, হা/৩৩৮৭।)
«مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً»
যে ব্যক্তি কোন জ্যোতিষীর নিকট আসল ও তাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করল, তাহলে তার চল্লিশ দিনের ছলাত আল্লাহর নিকট গৃহীত হবে না (ছহীহ মুসলিম হা/২২৩০)
আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রিয় নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ أَتَى عَرَّافًا أَوْ كَاهِنًا فَصَدِّقَهُ فِيمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم»