উত্তর: মানুষের সকল প্রকার ইবাদত একমাত্র একক আল্লাহর জন্য নিদিষ্ট করা যা তিনি বান্দার জন্য শরী'আত হিসেবে বিধিবদ্ধ করেছেন। যেমন দু'আ বা আহ্বান করা, যবেহ বা কুরবানী করা ও সাজদা করা।
[৬] তাওহীদুল উলুহিয়াহ বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব হলো বান্দার ঐ সকল কর্মে আল্লাহর একত্ব, যে সকল কাজের ব্যাপারে তিনি মানুষকে আদেশ দিয়েছেন। অতএব, সকল প্রকার ইবাদত লা-শারীক, এক-অদ্বিতীয় আল্লাহর জন্যই করতে হবে। যেমন, দু'আ, ভয়, ভরসা, সহযোগিতা কামনা করা এবং আশ্রয় চাওয়া ইত্যাদি। তাই আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করব না, অন্য কাউকে ভয় করব না, আমরা আল্লাহর উপরই ভরসা করব। আমরা আল্লাহ তা'আলা ব্যতীত অন্য কারও নিকটে সাহায্য প্রার্থনা করব না। আমরা কেবল আল্লাহর নিকটেই আশ্রয় প্রার্থনা করব।