উত্তর: যারা নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে শক্ত করে ধারণ করে এবং তাঁর ছাহাবাদের ও তাঁদের অনুগামীদের সুন্নাতকে এবং আক্বীদাহ-বিশ্বাসে, কথা ও কর্মে তাঁদের পথে চলে তাঁরাই হলো আহলুস সুন্নাহ ওয়ালজামা'আ (أهل السنة والجماعة)[১৬]
ছলাত ও সালাম বর্ষিত হোক আমাদের নাবী মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তাঁর পরিবার ও সকল ছাহাবীদের ওপর।
[১৬] আভিধানিক অর্থে মানুষের ঐক্যবদ্ধ একটি দলকে জামা'আত বলা হয়। তবে এখানে জামা'আত দ্বারা ঐ সব লোক উদ্দেশ্য, যারা আল্লাহর কিতাব ও রসূল ছল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত দ্বারা সুসাব্যস্ত ও প্রমাণিত হকের উপর প্রতিষ্ঠিত থাকে। তারা হলো ছাহাবী এবং যারা উত্তমভাবে ছাহাবীদের অনুসরণ করে, যদিও তাদের সংখ্যা কম হয়। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন,
যারা সত্যের অনুসরণ করে, তারাই হচ্ছেন জামা'আত। আপনি যদি একাই সত্যের অনুসরণ করেন, তাহলে আপনি একাই একটি জামা'আত সমতুল্য। অর্থাৎ যখন আপনি ব্যতীত হকের অনুসারী অন্য কোন লোক থাকবে না, তখন আপনি একাই একটি জামা'আত বলে গণ্য হবেন। শারহুল আক্বীদা আল ওয়াসেত্বীয়া, ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান।

الجماعة ما وافق الحق وإن كنت وحدك فإنك أنت الجماعة حينئذ
যারা সত্যের অনুসরণ করে, তারাই হচ্ছেন জামা'আত। আপনি যদি একাই সত্যের অনুসরণ করেন, তাহলে আপনি একাই একটি জামা'আত সমতুল্য। অর্থাৎ যখন আপনি ব্যতীত হকের অনুসারী অন্য কোন লোক থাকবে না, তখন আপনি একাই একটি জামা'আত বলে গণ্য হবেন। শারহুল আক্বীদা আল ওয়াসেত্বীয়া, ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান।
সমাপ্ত
[আলহামদুল্লিাহ। বইটির অনুবাদ, সম্পাদনা, প্রকাশনা, প্রচার-প্রসারে যারা সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ তা'আলা যেন উত্তম যাযা প্রদান করেন। অতঃপর বইটি গুরুত্বপূর্ণ বিধায় প্রয়োজনীয় কিছু টীকা সংযোজন করা হয়েছে, যা আমাদের প্রকাশিত কিতাবুল ঈমান, আক্বীদাতুত তাওহীদ, শারহুল আক্বীদা আল ওয়াসেত্বীয়া হতে নেয়া হয়েছে। প্রকাশক]