সালাফ

  1. Golam Rabby

    ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাণী - পর্ব: ১

    • আমরা ইলম শিখি দুনিয়া পাবার জন্য। অথচ ইলম আমাদের শেখায় দুনিয়া বর্জন করতে। [সিফাতুস সাফওয়া, খণ্ড: ৪] • আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করার চেয়ে মহৎ কাজ আর নেই। অপরদিকে, দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করার চেয়ে জঘন্য কাজ আর দ্বিতীয়টা নেই। [আল-আদাবুশ শারইয়াহ, খণ্ড: ২] •...
  2. Golam Rabby

    কাহিনি ইলমের কাছে যেতে হয়, ইলম কখনো কারও কাছে যায় না

    একবার খলিফা হারুনুর রশিদ ইমাম মালিককে ডেকে পাঠানোর পরও আসেননি। দ্বিতীয় বার ডাকার পর দরবারে হাজির হলেন। খলিফা তখন তাকে বললেন, 'ইবনু আবি আমির, আমি আপনাকে ডেকে পাঠালাম; কিন্তু আপনি এলেন না! ব্যাপারটা কেমন যেন লাগছে।' ইমাম মালিক বললেন, 'আমিরুল মুমিনিন, আমি পর্যায়ক্রমে ইবনু শিহাব যুহরি এবং খারিজাহ...
  3. Istiaq Ahmed

    প্রবন্ধ ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ-এর জেলজীবন (কারাবাস)

    শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বিভিন্ন সময়ে মোট সাতবার কারাবাসে গিয়েছিলেন। এই কারাবাসগুলোর সময়কাল ও স্থান বিভিন্ন ছিল। সব মিলিয়ে প্রায় পাঁচ বছর তিনি বন্দিত্বে ছিলেন। এই কারাবাসের কারণগুলো সাধারণত খুবই তুচ্ছ ছিল, যা অধিকাংশ সময়ে ছিল হিংসা ও ষড়যন্ত্রের ফলাফল। কিন্তু এইসব...
  4. Golam Rabby

    মদীনার মর্যাদা - ইমাম মালিক

    ইমাম মালিক খলিফা মাহদির দরবারে প্রবেশ করলেন। খলিফা তাকে বললেন, আমাকে কিছু নসিহত করুন। ইমাম মালিক তখন বলতে লাগলেন, একমাত্র আল্লাহকে ভয় করবেন। মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার মাজলুমদের প্রতি সহানুভূতি দেখাবেন। কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মদিনা হচ্ছে দারুল হিজরা তথা...
  5. Golam Rabby

    দাঁড়ানো অবস্থায় ইমাম মালিক হাদীস বর্ণনা করতেন না

    দাঁড়িয়ে থেকে কেউ ইমাম মালিককে হাদিস জিজ্ঞেস করলে, তিনি তাকে বন্দি করার আদেশ দিতেন। একবার জিবরিল ইবনু আব্দিল হামিদ আল-কাজি দাঁড়ানো অবস্থায় হাদিস শুনতে চাইলেন। তিনি তখন আশপাশের লোকদের তাকে পাকড়াও করে জেলে পুরে দিতে বললেন। উপস্থিত লোকেরা জানাল, আমরা কী করে তাকে জেলে পাঠাব? তিনি তো একজন সম্মানিত...
  6. Golam Rabby

    হেলান দিয়ে হাদিস বর্ণনা করা গর্হিত কাজ

    খালিদ ইবনু নাজজার বলেন, 'ইমাম মালিক একবার হেলান দিয়ে বসে ছিলেন। এমন সময় আমি তাকে একটি মাসআলা জিজ্ঞেস করলে তিনি বলতে শুরু করেন, আমাদের কাছে বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু সাইদ...-এতটুকু বলেই তিনি থেমে যান। সোজা হয়ে বসেন। পোশাক ঠিক করেন এবং বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি। আমি তাকে...
  7. Golam Rabby

    ইমাম মালিকের প্রজ্ঞাপূর্ণ উক্তি - পর্ব : ৪

    • ‘সচেতনতা, গাম্ভীর্য ও আল্লাহর ভয়-একজন আদর্শবান ছাত্রের প্রধান বৈশিষ্ট্য।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬ • ‘যে জ্ঞানের কথা শুনতে চায় না এবং জ্ঞান অনুযায়ী চলতে চায় না, তার কাছে জ্ঞান বিতরণ করা মানে জ্ঞানকে অসম্মান করা।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬ • ‘শাসক ও বিচারকদের কর্তব্য হলো আলিমদের সাথে...
  8. Golam Rabby

    কান্নাই তো এখন আমার ভাগ্যলিপি!

    কা'নাবি বলেন, ইমাম মালিকের অন্তিম মুহূর্তে তার কাছে গিয়ে দেখি, তিনি অনবরত কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, আবু আব্দিল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি উত্তর দিলেন, ইবনু কানাব, কেন কাঁদব না, বলো? কান্নাই তো এখন আমার ভাগ্যলিপি! আহ্, নিজের মতামতের আলোকে যেসব ফাতওয়া দিয়েছি, সেগুলোর জন্য যদি আমাকে একটি করে...
  9. Golam Rabby

    তিনি সাহাবি ও তাবিয়িদের প্রতিচ্ছবি

    ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত-তামিমি বলেন, 'আমি 'মুআত্তা মালিক' (হাদীস গ্রন্থ) শেষ করার পরও ইমাম মালিকের কাছে এক বছর ছিলাম। এই সময়ে আমি কেবল তার কাছ থেকে শুধু ভদ্রতা, আদব-কায়দা ও শিষ্টাচার শিখেছি। কারণ, বাস্তবিক অর্থেই তিনি ছিলেন সাহাবি ও তাবিয়িদের প্রতিচ্ছবি।' – তারতিবুল মাদারিক, খন্ড : ১
  10. Golam Rabby

    ইমাম মালিকের প্রজ্ঞাপূর্ণ উক্তি - পর্ব : ৩

    • ইমাম মালিক বলেন, ‘লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন, শোনো বাবা, যেদিন তুমি জন্মেছ, সেদিন থেকেই মৃত্যু আর পরকালের দিকে এগিয়ে চলেছ তুমি। তাই এসবের ব্যাপারে কখনো উদাসীন থেকো না।’ — হিলইয়াতুল আউলিয়ার, খন্ড : ৬ • 'সকালটা কেমন কাটল?'-প্রশ্নের উত্তরে ইমাম মালিক বলতেন, ‘আমার জীবন...
  11. Golam Rabby

    ইমাম মালিকের প্রজ্ঞাপূর্ণ উক্তি - পর্ব : ২

    • ‘কেউ কিছু জানতে না চাওয়া সত্ত্বেও মুখ খোলা মানে জ্ঞানকে অপমান করা।’ • ‘সর্বোত্তম কাজ হলো জ্ঞানার্জন করা।’ • ‘বানোয়াট হাদিস বর্ণনা করা গর্হিত কাজ; আর বিশুদ্ধ হাদিস বর্ণনা করা পুণ্যের কাজ।’ • ‘জ্ঞানের সার্বিক সুফল লাভ করতে হলে, মুখস্থ করবে কম; বুঝবে বেশি। কারণ, যে না বুঝেই মুখস্থ করে, সে সফল...
  12. Golam Rabby

    কাহিনি লোকটি বাস্তবিক অর্থেই যথেষ্ট বিনয়ী ও নীতিবান!

    বিশর ইবনু উমার বলেন, 'একবার আমি ইমাম মালিকের সাথে তার বাড়ি থেকে মসজিদে আসি। তিনি মসজিদে প্রবেশ করতেই লোকেরা তার জন্য প্রথম কাতারে জায়গা করে দেয়। কিন্তু তিনি সেখানে না বসে সবার পেছনে খালি জায়গায় বসে পড়েন। আমার তখন দৃঢ় বিশ্বাস হয় যে, লোকটি বাস্তবিক অর্থেই যথেষ্ট বিনয়ী ও নীতিবান। তার মজলিসে কেউ পরে...
  13. Golam Rabby

    ইমাম মালিকের প্রজ্ঞাপূর্ণ উক্তি - পর্ব : ১

    • ‘যে বেশি কথা বলে, তার মূল্য কমে যায়।’ • ‘যে বিশ্বাস করে, তার প্রতিটি কথা আমল হিসেবে বিবেচিত হয়, সে বেশি কথা বলাতে পারে না।’ • ‘অতিরিক্ত কথা জ্ঞানের সৌন্দর্য ও আবেদন নষ্ট করে দেয়।’ • ‘বাকসংযম ব্যতীত কারও ঈমান পরিপূর্ণ হতে পারে না।’ [] – তারতিবুল মাদারিক, খন্ড : ১
  14. Golam Rabby

    তাবেয়ী আতা (রহ:) এর সম্পর্কে কিছু কথা

    প্রখ্যাত তাবিঈ, সায়্যিদুত তাবিঈ ‘আত্বা ইবনু আবী রাবাহ (রাহিমাহুল্লাহ)। তিনি তাঁর যুগে সবচেয়ে বড় আলেম ছিলেন। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে, ‘আত্বা ইবনু আবী রাবাহ (রাহিমাহুল্লাহ) দেখতে কালো, কুৎসিত, কানা মানুষ ছিলেন। তার নাক চ্যাপ্টা এবং পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। পা অক্ষম, অচল, খোঁড়া এবং অন্ধ...
  15. Golam Rabby

    আমাদের পূর্বের সালাফদের ভাল আমল সম্পর্কে সংবাদ দিন

    ইমাম সুফিয়ান ইবনু দীনার (রাহিমাহুল্লাহ) বলেন, আমি আলী (রাযিয়াল্লাহু আনহু)-এর সঙ্গী আবূ বাশীরকে বললাম, আমাদের পূর্বের সালাফদের ভাল আমল সম্পর্কে সংবাদ দিন। তখন তিনি বললেন, كَانُوْا يَعْمَلُوْنَ يَسِيْرًا وَيُؤْجَرُوْنَ كَثِيْرًا ‘তারা সামান্য আমল করতেন এবং অধিক প্রতিদান লাভ করতেন’। সুফিয়ান...
  16. Golam Rabby

    তাবেয়ী কা’ব আল-আহবার

    তিনি হলেন কা'ব ইবন মাতে' আল-হিময়ারী। তিনি ইয়ামানের অধিবাসী একজন জ্ঞানী ব্যক্তি। তিনি পূর্বে ইহুদী ছিলেন; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলাম গ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মদিনায় আগমন করে সাহাবীদের সাথে ওঠা-বসা করেন। তিনি ইসরাইলী বর্ণনাগুলো জানতেন। বিস্ময়কর অনেক খবর...
  17. Golam Rabby

    মাকহুল (রহ:) কে তাউস (রহ:) এর নসীহত

    তাউস (রাহিমাহুল্লাহ) একবার মাকহুল (রাহিমাহুল্লাহ)-কে চিঠির মাধ্যমে নসীহত করেন। তিনি লিখেন, 'আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, আপনি নিজের ব্যাপারে এমন চিন্তা কখনোই করবেন না যে, নিজ আমলের মাধ্যমে আপনি আল্লাহর কাছে অনেক সম্মানিত হয়ে গেছেন এবং বিশেষ মর্যাদা হাসিল করে ফেলেছেন। যে ব্যক্তি নিজের...
  18. Golam Rabby

    কাহিনি ইমাম সুফিয়ান আস সাওরীর ইলম

    • আবুল মুসান্না বর্ণনা করেন, 'মার্ভ শহরে একবার লোকদের বলাবলি করতে শুনি, সুফিয়ান আস-সাওরি এসেছেন। তাকে দেখার জন্য উৎসুক জনতার সাথে আমিও ভিড় করি। কিন্তু কিছুক্ষণ পর অবাক বিস্ময়ে লক্ষ করি, এই মহামনীষী নিতান্ত এক বালক; সবেমাত্র তার চেহারায় দাড়ি-গোঁফের রেখা দেখা দিয়েছে।' [হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬...
  19. Golam Rabby

    কাহিনি তোমার নিকট থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করা আমার জন্য উচিত হবে না

    ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমি যখন বাল্য বয়সে লেখা-পড়া শুরু করি, তখন আমার অবস্থা স্বচ্ছল ছিল না। (উল্লেখ্য যে, তখন তাঁর বয়স ছিল তের বছরের চেয়ে কম) তিনি বলেন, তখন আমি বিভিন্ন সরকারী দপ্তরে গিয়ে এক পৃষ্ঠা লেখা কাগজ চেয়ে এনে তার অপর পৃষ্ঠায় লিখতাম। ইমাম শাফেয়ী রহ. বলেন, আমি যখন...
  20. Golam Rabby

    কাহিনি সে নারী জান্নাতে আছে

    খালিদ ইবনে সাফওয়ান আত তামিমি (তিনি তাবেঈদের যুগে একজন প্রসিদ্ধ বাকপটু ব্যক্তি ছিলেন) একদিন বসরার মসজিদে লোকদেরকে এক জায়গায় একত্রিত হয়ে আলাপ করতে দেখলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, "এটা কিসের জমায়েত?" উপস্থিত লোকদের মধ্য থেকে একজন বললেন যে, " একজন মহিলা আছেন যিনি পুরুষদেরকে বিয়ের জন্য সম্ভাব্য...
Back
Top