হৃদয়স্পর্শী বাণী - ২৪

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,181
Comments
1,373
Solutions
1
Reactions
12,514
১. জীবন নির্বাহের ক্ষেত্রে দূরদৃষ্টিই বিচক্ষণতার লক্ষণ।
— হিলইয়াতুল আউলিয়া : ১/২১১

২. তোমাদের কেউ যখন রাগান্বিত হয়, সে যেন চুপ হয়ে যায়।
— মুসনাদে আহমাদ : ১/৩২৯

৩. আব্দুর রহমান ইবনু আউফ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমাদেরকে যখন দুঃখ-কষ্ট দিয়ে পরীক্ষা করা হয়েছে, তখন আমরা ধৈর্যধারণ করেছি। কিন্তু যখন সুখ-স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা করা হল, তখন আমরা ধৈর্যধারণ করতে পারিনি।
— আয যুহদ লি ইবনিল মুবারক, পৃ. ১৮১

৪. ইবনু হাজার আসকালানী (রাহিমাহুল্লাহ) বলেন, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যিকির, দু‘আ, ছালাত ও ছাদক্বার মাধ্যমে বিপদ-আপদ প্রতিহত করার।
— ফাৎহুল বারী লি ইবনি হাজার, ২/৫৩১ পৃ.

৫. হাফিয ইবনু রজব (রাহিমাহুল্লাহ) বলেন, ইনছাফকারী ব্যক্তি হলো সে, যে কোন মানুষের বহু সঠিক কাজের মাঝে তার সামান্য ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে।
— ক্বাওয়ায়িদু ইবনি রজব, ১ম খণ্ড, পৃ. ৪
 
Similar content Most view View more
Back
Top