হৃদয়স্পর্শী বাণী - ২৩

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,178
Comments
1,370
Solutions
1
Reactions
12,483
(১) হযরত আলী (রাঃ) বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভীত হই দু’টি বিষয়ে। দীর্ঘ আকাংখা ও প্রবৃত্তি পূজা। দীর্ঘ আকাংখা মানুষকে আখেরাত ভুলিয়ে দেয়। অতঃপর প্রবৃত্তি পূজা মানুষকে সত্য থেকে বিরত রাখে’।
— ইমাম আহমাদ, ফাযায়েলুছ ছাহাবা, ক্রমিক ৮৮১

(২) হযরত সালমান ফারেসী (রাঃ) বলেন, ‘আমি আশ্চর্য হয়ে সেই ব্যক্তিকে দেখে, যে দীর্ঘ আশা-আকাংখা করে, কিন্তু মৃত্যুকে নিয়ে মোটেও চিন্তা করে না। অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে’।
— গাযালী, ইহয়াউ উলূমিদ্দীন ৪/৪৫৪; মিফতাহুল আফকার, ১/১৩০


(৩) আবুল লায়েছ সামারকান্দী (রহঃ) বলেন, ‘যে ব্যক্তি পার্থিব আশা-আকাংখা কম করে, মহান আল্লাহ তাকে চারভাবে সম্মানিত করেন,
১. তাকে আল্লাহর অনুগত্যে অবিচলতা দান করেন।
২. তার পার্থিব দুশ্চিন্তা হ্রাস করে দেন।
৩. তাকে স্বল্প উপার্জনের উপর সন্তুষ্ট থাকার তাওফীক্ব দান করেন এবং
৪. তার অন্তরকে আলোকিত করে দেন’।
— আবুল লায়েছ সামারকান্দী, তাম্বীহুল গাফেলীন ২২৫ পৃ.

[তাওহীদের ডাক, জানুয়ারী-ফেব্রুয়ারী (২০২৬)]
 
Similar content Most view View more
Back
Top