সালাত তারাবীহর প্রত্যেক দুই রাকআতের মাঝে যিকর

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,167
প্রত্যেক দুই রাকআতে সালাম ফিরে তসবীহ, ইস্তিগফার বা দুআ পড়া দোষাবহ নয়। তবে এ সময় উচ্চস্বরে সে সব পড়া উচিৎ নয়। কারণ, তার কোন দলীল নেই।[1]

প্রকাশ থাকে যে, ঐ সকল যিক্র বা দুআ যা ফরয নামাযের পর পড়া হয়ে থাকে। পক্ষান্তরে এই নামাযের প্রত্যেক ২ রাকআত পরপর সালাম ফিরে নির্দিষ্ট যিক্র; যেমন ‘‘সুবহানা যিল মুলকি অল-মালাকূত, সুবহানা যিল ইয্যাতি অল-আযামাহ---’’ পড়া বিদআত।[2] এ স্থলে মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) অথবা তাঁর কোন সাহাবী (রাঃ) কর্তৃক কোন নির্দিষ্ট দুআ বা যিক্র বর্ণিত হয়নি।

যেমন তারবীহর নামায শেষে অথবা প্রত্যেক ২ রাকআত পর পর নিয়মিত কোন নির্দিষ্ট জামাআতী যিক্র; যেমন সমস্বরে জামাআতী দরূদ আদি পড়া অবিধেয়; বরং তা বিদআত। মসজিদে এই শ্রেণীর চিৎকার ঘৃণ্য আচরণ এবং তা মসজিদে অন্যান্য নিষিদ্ধ কথা বলারই শ্রেণীভুক্ত।[3]


[1] (মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ ২৬/৯৮)
[2] (মু’জামুল বিদা’ ৩২৯পৃঃ)
[3] (ফাতাওয়া শায়খ মুহাম্মাদ বিন ইবরাহীম ২/২৪৭)


রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী​
 
Back
Top