সংশয় নিরসন খিজির আঃ কর্তৃক নিষ্পাপ শিশু হত্যার সংশয় নিরসন

Joined
Nov 17, 2023
Threads
434
Comments
573
Solutions
1
Reactions
14,515
এক নাস্তিক প্রশ্ন করে যে, আল্লাহ হলো জালিম ( নাউযুবিল্লাহ) কারণ, ভবিষ্যতে কি হবে তার জন্য একটি নিষ্পাপ শিশু যে কোন গুনাহ করেনি তাকে হত্যা করা জুলুম। তাই আল্লাহ রাব্বুল আলামীন অবশ্যই জালেম (নাউযুবিল্লাহ)

উত্তর:- তোমার মত মানুষদের আল্লাহর রহমতকেউ যুলুম মনে হয় কারণ, নিজেই যালিম। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ সেই শিশুটির উপর। আমাকে বলো যে,মানুষের লক্ষ্যে কি? মানুষ কেন সৃষ্টি হলো?

আদম আঃ জান্নাতে ছিল এবং অবাধ্যতার জন্য জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আদম আঃ এর মূল লক্ষ্য সেই জান্নাতে আবার ফিরে যাওয়া। সে রূপ আদম সন্তানেরও লক্ষ্য হলো জান্নাতে যাওয়ার। ছোট শিশু কোন গুনাহ নেই। আল্লাহ তাকে দুনিয়ার পরিক্ষার সম্মুখীন না করে আদম সন্তানের লক্ষ্য জান্নাতেও পৌঁছে দিয়েছেন। এখানে তো সেই শিশু আরও লাভবান হলো; তাহলে আল্লাহ জুলুম করলো কিভাবে? । আমরা কষ্ট করে ৬০ থেকে ৭০ বছর পরিক্ষা দিয়েও জান্নাত পাওয়ার গ্যারান্টি নেই; অথচ সেই শিশু অল্পতেই জান্নাতি । এখন বলো যে, আল্লাহ কি জুলুম করেছে সেই শিশুর উপর?
 
Similar content Most view View more
Back
Top