কাহিনি আমি এমন কেউ নই যার কথা বইতে লিখতে হবে

  • Thread Author
হাসান (রাহিমাহুল্লাহ) বলেন, আমরা একবার কোনো একটা কাজে কুফায় গিয়েছিলাম। তখন (ইমাম) আব্দুল্লাহ ইবনুল মুবারকের সামনে শিক্ষার্থীরা কিতাবুল মানাসিক পড়ছিল। একপর্যায়ে এমন একটি হাদিস সামনে আসে যার শেষে লেখা ছিল-আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, 'এটাই আমাদের মত।' তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক জিজ্ঞেস করেন, আমার কথা কে লিখেছে এখানে? আমি উত্তরে বলি, যার বই সে-ই লিখেছে। আমার এ কথা শুনে তিনি পাঠদান শেষ হওয়া পর্যন্ত তার হাত দিয়ে খুঁটে খুঁটে সেই লেখাটুকু তুলতে থাকেন। একই সাথে পাঠদানও চালিয়ে যান। এরপর বলেন, আমি এমন কেউ নই যার কথা বইতে লিখতে হবে।

– সিফাতুস সাফওয়া, খণ্ড: ১
 
Similar content Most view View more
Back
Top