ফাযায়েলে আমল যিকরুল্লাহ জাহান্নামের প্রতিবন্ধক

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,160
Comments
1,352
Solutions
1
Reactions
13,027
যিকরুল্লাহ বান্দা ও জাহান্নামের মাঝে প্রতিবন্ধক। বান্দা যখন জাহান্নামের পথে চলতে শুরু করে, তখন যিকরুল্লাহ তাকে ঐ পথে চলতে বাধা দেয় এবং সেখান থেকে টেনে আনে। তাই বান্দা যদি অহর্নিশ যিকিরে ডুবে থাকে, তাহলে তার জন্য এই যিকির জাহান্নামের পথের স্থায়ী ও শক্তিশালী প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অন্যথা সে জাহান্নামের পথে হাঁটতে থাকে।

আবদুল আযীয ইবন আবী রওয়াদ রাহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি জঙ্গলে বসবাস করত। তিনি সেখানে একটি মসজিদ বানালেন, অতঃপর মেহরাবের স্থানে সাতটি পাথর রাখলেন। সালাত শেষ করে তিনি বলতেন, 'পাথর আমি তোমাদের স্বাক্ষী রেখে বলছি, "আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই।”

একদিন তিনি অসুস্থ হয়ে পড়লে তার রূহকে ওপরে নিয়ে যাওয়া হল। অতঃপর লোকটি বললেন, একবার স্বপ্নে দেখলাম, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। সেখানে আমি আমার মসজিদের পাথরগুলোর মধ্য থেকে একটি পাথরকে প্রকান্ডাকারে দেখতে পেলাম। জাহান্নামের দরজায় আমার আমার জন্য পাথরটি প্রতিবন্ধক হয়ে আছে। এভাবে প্রতিটি পাথর আমার জন্য জাহান্নামের দরজায় প্রতিবন্ধক হয়ে গিয়েছে। [আবুল কাসিম তাইমী, আত তারগীব ওয়াত তারহীব, ২৫১৫]

উৎসঃ 'যিকরুল্লাহ' বই, পৃঃ ১৩৩; আযান প্রকাশনী
 
Similar content Most view View more
Back
Top