বিখ্যাত সাধক মালিক ইবমু দিনারের একটি বাণী হলো- 'যদি কোনো ব্যক্তি মসজিদের দরজায় দাঁড়িয়ে ঘোষণা করে যে, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোকটি যেন মসজিদ থেকে বের হয়ে যায়, তাহলে সবার আগে আমিই দরজার দিকে এগিয়ে যাব। শারীরিক শৌর্যবীর্য কিংবা দৌড়ে দক্ষতা ছাড়া কেউ আমার আগে বাড়তে পারবে না।' ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ যেদিন প্রথম এই কথাটি শুনেছিলেন, সেদিন মন্তব্য করেছিলেন, 'এই উন্নত চেতনা ও মানসিকতার জন্যই তিনি আজকের মালিক ইবনু দিনারে পরিণত হয়েছেন!'
– ইহইয়াউ উলুমিদ্দিন, খণ্ড: ৩
– ইহইয়াউ উলুমিদ্দিন, খণ্ড: ৩