প্রশ্নোত্তর ফোনে ‘হ্যালো’ বলা কি জায়েজ? ইসলামে সালামের সঠিক আদব ও সুন্নাহ

Golab Hossain

New member

Joined
Jun 16, 2026
Threads
1
Comments
1
Reactions
3
প্রশ্ন: ফোনে ‘হ্যালো’ বলা কি জায়েজ? ইসলামে সালামের সঠিক আদব ও সুন্নাহ

জবাব (শাইখ মতিউর রহমান মাদানী):
কেউ ফোন দিয়ে হ্যালো বলা কি জায়েজ? হ্যালো বলা কি জায়েজ নেই? কাউকে ফোন দিয়ে হ্যালো বলা বড় বড় উলামায়ে কেরাম আমি কয়েকদিন আগে দেখলাম, শাইখ সালেহ আল-ফাওযান অথবা শাইখ ইবন বায (রহিমাহুমুল্লাহ) বলছেন, এটা ঠিক নয়। কারণ এটা কাফেরদের ভাষা থেকে এসেছে এবং এর অর্থ খারাপ।

সুতরাং আপনি ইসলামের অভিবাদন “আসসালামু আলাইকুম” বলবেন। যিনি কল করছেন, তার উচিত তাকে সালাম দেওয়া। কিন্তু তার বিপরীত, যিনি রিসিভ করছেন, তিনিও যদি সালাম দেন, কোনো দোষ নেই। বোঝা গেছে না?

যেমন কিছু লোক বসে আছে আর কিছু লোক হেঁটে আসছে। কে সালাম দেবে? হেঁটে আসা লোক। কিন্তু আচ্ছা, বসে থাকা লোক যদি সালাম দেয় নাজায়েজ নাকি? আমি আসছি আর আপনারা বসে আছেন, আর আপনারা যদি “আসসালামু আলাইকুম” বলে দেন, তাহলে সালাম নাজায়েজ হলো? না। বরং আরো ভালো কাজ হলো, আপনাদেরও ভালো হলো। কিন্তু আমার দায়িত্ব বেশি ছিল।

আমার দায়িত্ব বেশি ছিল। কিন্তু যদি আমি দেওয়ার আগে আপনারা দিয়ে ফেলেন, কোনো দোষ নেই, বরং আরো ভালো কাজ করলেন।

এবার বুঝতে পেরেছেন? সুতরাং যিনি টেলিফোন করছেন, তিনি “হ্যালো” বলবেন না, “আসসালামু আলাইকুম” দিয়ে শুরু করবেন। আচ্ছা, উনি বলছেন না, চুপচাপ রিং হচ্ছে আর আপনি উঠিয়ে নিয়েছেন, তারপর কিছু বলছেন না। অনেকে আবার এরকম হয়।

তাই আপনি ওপাশ থেকে বলবেন, “আসসালামু আলাইকুম”। এটাই সুন্নাত।

জাযাকাল্লাহ।

সূত্র:
YouTube ভিডিও:
(বক্তব্য: ফোনে কথোপকথনের শুরুতে ‘হ্যালো’ না বলে ‘আসসালামু আলাইকুম’ বলার গুরুত্ব ও আদব সম্পর্কে আলোচনা)
 
Back
Top