Altruistic
Uploader
Salafi User
- Joined
- Nov 17, 2023
- Threads
- 414
- Comments
- 533
- Solutions
- 1
- Reactions
- 13,612
- Thread Author
- #1
গোলাকার অশ্বিকার কারীদের জন্য একটি প্রশ্ন। আগে বলো যে, সূর্য কি উদিত হয়? কুরআনুল কারিমের ৩ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম আঃ ফেরাউন কে চ্যালেঞ্জ করেছিল যে, আল্লাহ সূর্য পূর্ব দিক হতে উদিত করেন তুমি পশ্চিম দিক হতে কর। অনুরূপভাবে সুরা কাহাফে জুলকারনাইন সম্পর্কে আল্লাহ বলেন যে, অতঃপর সে সূর্য উদয়ের স্হলে পৌঁছল। এখন তোমার মতো গোলাকার অশ্বিকার কারীদের কাছে একটি প্রশ্ন যে, সূর্য কি উদিত হয়? আশাকরি উত্তর দিবে গোলাকার অশ্বিকার কারীরা। আমি বিশ্বাস করি কুরআনের মধ্যে পৃথিবীর আকৃতি নিয়ে কোন কিছু বলা হয়নি এবং এটা মোটা নাকি চ্যাপ্টা তাতে কিছু যায় আসে না। এখন সাইন্স যা বলে তাতে বিশ্বাস করতে বাঁধা নেই কারণ কুরআনের মধ্যে পৃথিবীর আকৃতি সম্পর্কে মোটা-পাতলা কিছুই বলা হয়নি। কিছু লোক বলে যে, কুরআনের বিভিন্ন আয়াতে আছে যে নক্ষত্র পৃথিবীতে খশে পড়বে। এটা প্রমাণ করে পৃথিবী নক্ষত্রের চেয়ে বড়। সেই মানুষরা একটি বিষয় ভুলে যায় যে, আল্লাহ চাইলে সব করতে পারে। সেই মানুষদের কাছে প্রশ্ন যে, আল্লাহ চাইলে বড় সৃষ্টিকে ছোট সৃষ্টির মধ্যে ঢুকাতে পারে কি না? এইসব লোকদের কথা এরূপ যে, আল্লাহ বলেছেন তার হাত, পা ইত্যাদি আছে। আর যখন হাত পা আছে তার দেহ থাকতেই হবে। যেমন এই গোলাকার অশ্বিকার কারীরা বলে যে, নক্ষত্র পৃথিবীতে খশে পড়লে পৃথিবীকে বড় হতেই হবে। তাহলে এই গোলাকার অশ্বিকার কারীদের আর কি বলবো! এভাবে তার বিভিন্ন কুরআন ও হাদীস ফিট করে কিন্তু তারা আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়। আমি পৃথিবীকে গোলাকার মনে করি সাইন্সের উপর ভিত্তি করে কারণ কুরআনের কোথাও পৃথিবীর আকৃতি সম্পর্কে কিছু বলা হয়নি বরং মানুষ যা কিছু দেখে তার আলোকে। অর্থাৎ কুরআন মানুষ যা কিছু দৃষ্টিতে সরাসরি দেখে, সেই দৃষ্টিতে বর্ণনা করে। এখানে পৃথিবীর মোটা-চ্যাপ্টা হওয়ার কোন সম্পর্ক নেই। যদি এগুলোকে তোমাদের মত গোলাকার অশ্বিকার কারীরা পৃথিবীর আকৃতি সাথে তুলনা করো তাহলে, সূর্য উদয় নিয়ে গোলাকার অশ্বিকার কারীরা কি বলবে?