Informant
Reporter
Salafi User
- Joined
- Aug 6, 2024
- Threads
- 96
- Comments
- 106
- Solutions
- 1
- Reactions
- 1,418
- Thread Author
- #1
শায়খ সুলায়মান আর-রুহাইলী হাফিজাহুল্লাহ বলেন:
নামাজের শেষে সালাম ফেরানোর পেছনে দুটি প্রধান উদ্দেশ্য বা হিকমত রয়েছে:
প্রথমত, নামাজ সমাপ্ত করা (নামাজ থেকে বের হওয়া)।
দ্বিতীয়ত, নিজের মুমিন ভাইদের সালামের মাধ্যমে অভিবাদন জানানো।
এর সপক্ষে দলীল হলো নবী করীম ﷺ ইরশাদ করেছেন: “এরপর সে তার ডান ও বাম পাশের ভাইয়ের ওপর সালাম ফেরায়।” [সহিহ মুসলিমে ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন]।
হাদিসে উল্লেখিত “তোমার ভাই” কথাটির মধ্যে রয়েছে তোমার ডান ও বাম পাশে উপবিষ্ট সৎকর্মশীল মুমিন ভাইয়েরা এবং আমল লিপিবদ্ধকারী ফেরেশতাকুল।
এ কারণেই শায়খ উল্লেখ করেছেন যে, সালাম ফেরানোর সময় একজন ব্যক্তির মনে এই নিয়তও থাকা উচিত যে, সে ডানে ও বামে উপস্থিত ফেরেশতাগণ এবং অন্যান্য মুসল্লিদের সালাম জানাচ্ছে; যাতে সালামের পূর্ণ হিকমত অর্জিত হয়।
এখন প্রশ্ন হলো, কারো যদি এই দ্বিতীয় নিয়তটি না থাকে অর্থাৎ শুধু নামাজ শেষ করার নিয়তে সালাম ফেরায়?
তবে তবুও তার সালাম সম্পূর্ণ সহিহ থাকবে। কারণ, এটি সালামের একটি অতিরিক্ত তাৎপর্য ও কল্যাণ মাত্র, নামাজ বৈধ হওয়ার কোনো পূর্বশর্ত নয়।
উৎস: Madrasatuna || مدرستنا