মানহাজ জনসম্মুখে বিতর্কের বিপদসমূহ

Joined
Aug 6, 2024
Threads
99
Comments
109
Solutions
1
Reactions
1,458
প্রশ্ন:একজন ভাই টেলিভিশন চ্যানেলে একজন নাস্তিক ও একজন মুসলিমের মধ্যে আল্লাহর অস্তিত্ব সংক্রান্ত বিতর্ক আয়োজন করার বিষয়ে প্রশ্ন করেছেন।

শাইখ সালেহ আস-সুহাইমি হাফিযাহুল্লাহ:
আমি মনে করি আর আল্লাহই সর্বজ্ঞ। এটি অনেকটা আগুনের সাথে খেলার মতো। এটি কোনো সাধারণ বিষয় নয়। কেন?

প্রথমত, অনেক মানুষ বরং অধিকাংশ মানুষই এ ধরনের সন্দেহ ও ভ্রান্ত ধারণা থেকে মুক্ত। তাহলে কেন আমরা এসব সন্দেহ ছড়িয়ে দেব এবং সবার ঘরে ঘরে পৌঁছে দেব?

আর যে ব্যক্তি এ ধরনের সন্দেহে আক্রান্ত হয়েছে এবং আন্তরিকভাবে সত্যের সন্ধান করছে, তার সত্যে পৌঁছানোর উপায় বিদ্যমান রয়েছে, আর সমস্ত প্রশংসা আল্লাহর। এমন মানুষও আছেন যাদের শরণাপন্ন হলে তারা তার মনের সন্দেহ দূর করতে সাহায্য করতে পারেন, আর সমস্ত প্রশংসা আল্লাহর।
তাহলে কেন আমরা মানুষের মাঝে এসব সন্দেহ ও ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেব? বাস্তবে এর মধ্যে এমন এক বিপদ রয়েছে, যা সবার কাছেই স্পষ্ট।
দ্বিতীয় বিষয় হলো: যদি নাস্তিকের সাথে বিতর্ককারী ব্যক্তি জ্ঞানে দুর্বল হন, সঠিকভাবে জবাব দিতে না পারেন, অথবা নাস্তিকের যুক্তিগুলোর জবাব দেওয়ার বিভিন্ন পদ্ধতির কিছু মনে করতে ব্যর্থ হন, তবে কী হবে?
জাস্ট কল্পনা করুন, পরিস্থিতিটা কেমন দাঁড়াবে এবং অজ্ঞ ও অনভিজ্ঞ মানুষের ওপর এর কী প্রভাব পড়বে।

আমার মনে হয় এর উত্তর স্পষ্ট।
এ কারণেই নাস্তিকদের সাথে বিতর্ক কখনোই প্রকাশ্যে বা জনসম্মুখে করা উচিত নয়।
এটি এ জন্য নয় যে আমরা তাদের বা তাদের সন্দেহ ও ভ্রান্ত ধারণাগুলোকে ভয় পাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, এবং আল্লাহর কসম—তাদের কাছে যা আছে, তা অসার কুতর্ক ও শূন্যগর্ভ যুক্তি ছাড়া আর কিছুই নয়।

তাদের কাছে যা কিছু আছে এবং আমি শব্দটির পূর্ণ অর্থেই বলছি, একেবারে সবকিছু তা নিছক মূর্খতা ও মূল্যহীন কথা ছাড়া আর কিছুই নয়।
একমাত্র উদ্বেগের বিষয় হলো প্রকাশ্যে এ ধরনের বিতর্ক আয়োজনের ফলে যে বিপদ সৃষ্টি হয়, তা নিয়ে।
তবে যদি কোনো বিতর্ক গোপনে, সাধারণ মানুষের আড়ালে অনুষ্ঠিত হয়, এবং তা থেকে কোনো উপকার আসার আশা থাকে, তবে তাতে কোনো অসুবিধা নেই।
আর মহান আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

সূত্র: Madrasatuna || مدرستنا
 
Back
Top