পরামর্শ গুনাহকে ছোট মনে করা একটি ধংশাত্বক ভূল🥲

  • Thread Author
অনেক মানুষ বড় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ছোট গুনাহকে তেমন গুরুত্ব দেয় না। অথচ ছোট গুনাহ বারবার করতে করতে একসময় তা মানুষের হৃদয়কে কঠিন করে ফেলে এবং বড় গুনাহের পথ খুলে দেয়।

সালাফগণ ছোট গুনাহকেও ভয় করতেন। কারণ তারা জানতেন, গুনাহের ছোট-বড় নয়; বরং কার অবাধ্যতা করা হচ্ছে, সেটিই আসল বিষয়।

Abdullah ibn Mas'ud বলেন:
মুমিন তার গুনাহকে এমন মনে করে যেন একটি পাহাড় তার ওপর পতিত হবে আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহকে এমন মনে করে যেন একটি মাছি তার নাকের উপর বসে উড়ে গেলো

ছোট গুনাহকে হালকা মনে করার কিছু ক্ষতি:

  • হৃদয় কালো হয়ে যায়।
  • ইবাদতের স্বাদ কমে যায়।
  • তাওবার আগ্রহ কমে যায়।
  • বড় গুনাহের প্রতি সাহস জন্মায়।
নবী ﷺ সতর্ক করে বলেছেন:

"তোমরা ছোট গুনাহসমূহ থেকে সাবধান থাকো..."
কারণ এগুলো একত্রিত হতে হতে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

তাই আমাদের উচিত:

  • গুনাহকে কখনো তুচ্ছ মনে না করা।
  • প্রতিদিন ইস্তিগফার করা।
  • গোপন ও প্রকাশ্য উভয় অবস্থায় আল্লাহকে ভয় করা।
  • ছোট গুনাহের পরও দ্রুত তাওবা করা।
আল্লাহ আমাদেরকে সকল গুনাহ থেকে হেফাজত করুন এবং আন্তরিক তাওবার তাওফিক দান করুন। আমীন।

সূত্র:​

📖 Sahih al-Bukhari
📖 Musnad Ahmad
📖 Al-Qur'an
 
Similar content Most view View more
Back
Top