অনস্বীকার্য সত্য হলো, আধুনিকতার এই যুগে জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও বিশ্লেষণ মানুষের সামনে অজানা বহু দিগন্ত উন্মোচন করেছে। মানুষ তার মেধা ও প্রযুক্তির শক্তিতে মহাকাশ অভিযানে সফল হয়েছে, দূর গ্রহ-উপগ্রহে পৌঁছেছে, পৃথিবীর সীমানা পেরিয়ে বিস্ময়কর সাফল্যের স্বাক্ষর রেখেছে।
কিন্তু একই সঙ্গে আরেকটি বাস্তবতাও অস্বীকার করা যায় না— এই উন্নতির ভেতরেই মানবিক শৃঙ্খলা ও চারিত্রিক সৌন্দর্যের ঘাটতি ক্রমশ স্পষ্ট হচ্ছে। বাহ্যিক অর্জন যত বেড়েছে, অন্তরের পরিশুদ্ধতা ততটাই ক্ষীণ হয়েছে। আকীদায় দৃঢ়তা কমেছে, লেনদেনে সততা দুর্বল হয়েছে, ইখলাস ও লিল্লাহিয়্যাতের আলো ম্লান হয়ে এসেছে। আমানতদারি ও দিয়ানতদারি আজ সংকুচিত মূল্যবোধে পরিণত হচ্ছে।
ফলে এক অদ্ভুত বৈপরীত্য সৃষ্টি হয়েছে— মানুষ প্রযুক্তিতে সমৃদ্ধ, তথ্যে শক্তিশালী, ক্ষমতায় প্রভাবশালী; কিন্তু মানবিক গুণাবলিতে ক্রমশ নিঃস্ব। সব কিছু অর্জন করেও সে হারিয়েছে সেই মৌলিক সম্পদ, যা তাকে প্রকৃত অর্থে মানুষ করে তোলে অর্থাৎ ‘মনুষ্যত্ব’। আল্লাহই সর্বাধিক অবগত।
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছি, তোমাদের ওপর আমার নিয়ামত পরিপূর্ণ করেছি এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে চিরস্থায়ীভাবে গ্রহণযোগ্য করেছি।” (আল মায়েদাহ: ৩)