Altruistic
Uploader
Salafi User
- Joined
- Nov 17, 2023
- Threads
- 434
- Comments
- 573
- Solutions
- 1
- Reactions
- 14,515
- Thread Author
- #1
এক যুগলের প্রশ্ন যে, আমরা হানাফি ছিলাম এবং অবিভবকের অনুমতি ব্যতীত পালিয়ে বিবাহ করেছি; কিন্তু ২০-৩০ বছর সংসার করার পর এখন সঠিক বুঝ হয়েছে এবং আহলুল হাদীস হয়েছি তাহলে, আহলে হাদীসদের মতে তো অভিভাবক ছাড়া বিবাহ বাতিল। আর যদি বিবাহ বাতিল হয় তাহলে কি আমাদের সন্তানগুলো অবৈধ যেনার সন্তান হবে? এবং আমাদের কি পুনরায় বিবাহ করতে হবে?
উত্তর হলো:- বিবাহ সঠিক হওয়ার জন্য একটিই শর্ত তা হলো, যে সম্পর্ক বংশ বিস্তার করতে সক্ষম এবং সেই সম্পর্ককে কোন সামাজিক গোষ্ঠী বিবাহ বলে স্বীকৃতি দেয় বা বিবাহিতদের বিশ্বাস সেই গোষ্ঠীর বিবাহ প্রথার পূর্ণাঙ্গ বিশ্বাসী হয়; তাহলেই বিবাহ শুদ্ধ। এই একটি শর্ত ছাড়া বিবাহের আর কোন শর্ত নেই।
আপনি তো তবুও হানাফি সমাজের বিশ্বাসের আলোকে বিবাহ করেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুগলদের বিবাহকে স্বীকৃতি দিয়েছে যারা বিদআত-শিরক ও ইত্যাদি অনৈতিক কাজের মাধ্যমে বিবাহ করতো তবুও তাদের বিবাহকে অশ্বিকার করেন নি। আজ পর্যন্ত কোন আলেম নেই যে কোন অমুসলিম বিবাহিতরা সঠিক পথে ফিরে আসলে তাদের পুনরায় বিবাহ করতে বলেছেন। বিবাহ সঠিক হওয়ার জন্য একটিই শর্ত যা প্রথমেই বলা হয়েছে। যদি কোন বন্ধন বংশ বিস্তার করে আর কোন সামাজিক গোষ্ঠী তা বিবাহ বলে স্বীকৃতি দেয় এবং আপনিও সেই গোষ্ঠীর বিবাহ প্রথার পূর্ণাঙ্গ বিশ্বাসী হন; তাহলেই বিবাহ শুদ্ধ। বিবাহের পর যদি আপনি সঠিক বুঝে সঠিক পথে ফিরে আসেন তাহলে আপনার পূর্বের বিবাহয় বহাল থাকবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত আলেমরা উদ্ভট বিবাহের অমুসলিম যুগলদের স্বীকৃতি দিয়ে এসেন।
সুতরাং আপনার বিবাহ শুদ্ধ এবং আপনার সন্তানও বৈধ । অভিভাবক ছাড়া বিবাহ করায় আপনাদের বিবাহ নবায়ন করার প্রয়োজন নেই। যদি কোন আলেম থেকে শুনে থাকেন যে, আবার বিবাহ নবায়ন করতে হবে; তাহলে তার এই বিষয়ে ভুল হয়েছে এবং তার মধ্যে এই বিষয়ে কোনো ফিকহ নেই। তাই কোন চিন্তা ছাড়াই যেমন সংসার করছিলেন করতে থাকুন।