হাদিয়া গ্রহণের ব্যাপারে সমকালীন চারজন মনীষীর চার ধরনের রীতি

  • Thread Author
আবু আলি আর-রুযবারি (রাহিমাহুল্লাহ) বলেন,
হাদিয়া গ্রহণের ব্যাপারে সমকালীন চারজন মনীষীর চার ধরনের রীতি বা অবস্থা লক্ষ করা যায়-

এক. ইউসুফ ইবনু আসবাত্ব (রাহিমাহুল্লাহ)। তিনি কখনোই শাহি উপঢৌকন কিংবা শুভাকাঙ্ক্ষীদের উপহার নিতেন না।

দুই. আবু ইসহাক আল-ফাযারি (রাহিমাহুল্লাহ)। তিনি শাহি উপঢৌকন এবং শুভাকাঙ্ক্ষীদের উপহার-দুটোই নিতেন।

তিন. আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহিমাহুল্লাহ)। তিনি শুভাকাঙ্ক্ষীদের উপহার গ্রহণ করতেন; কিন্তু শাহি উপঢৌকন গ্রহণ করতেন না।

চার. মুখাল্লাদ ইবনুল হুসাইন (রাহিমাহুল্লাহ)। তিনি শাহি উপঢৌকন গ্রহণ করতেন; কিন্তু শুভাকাঙ্ক্ষীদের উপহার গ্রহণ করতেন না।

– মুজামুল উদাবা, খণ্ড: ১; পৃষ্ঠা: ২১৪
 
Similar content Most view View more
Back
Top