Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,173
- Comments
- 1,365
- Solutions
- 1
- Reactions
- 13,206
- Thread Author
- #1
ধর্ম পুরোটাই চরিত্র। সুতরাং চরিত্রের দিক দিয়ে কেউ আপনার থেকে অগ্রসর হলে সে ধর্মের দিকেও আপনার চেয়ে বেশি অগ্রসর।
কারো কারো মতে, ভালো চরিত্র অর্থ কারো প্রতি দয়া করা, কষ্ট না দেওয়া ও কষ্ট পেলে তা সহ্য করা।
ভালো চরিত্র চারটি মূল ভিত্তির উপর নির্ভরশীল, যা ছাড়া এর অস্তিত্ব কল্পনাও করা যায় না: ধৈর্য, সাধুতা, সাহস এবং ইনসাফ।
ধৈর্য মানুষকে সহ্য, রাগ দমন করা, কাউকে কষ্ট না দেওয়া, সহিষ্ণুতা, ধীরস্থরিতা, নম্রতা, তাড়াহুড়া ও হুলস্থুল না করা শিখায়।
সাধুতা মানুষকে সকল ধরনের নিকৃষ্ট কথা ও কাজ থেকে বাঁচতে ও লজ্জা করতে শিখায়। যা সকল কল্যাণের মূল। তেমনিভাবে তা অশ্লীলতা, কার্পণ্য, মিথ্যা, কারো পেছনে তার দোষ চর্চা ও চোগলখুরি থেকে বিরত রাখে।
সাহসিকতা মানুষকে আত্মসম্মানবোধ, উন্নত চরিত্রের প্রতি অগ্রাধিকার ও অন্যের প্রতি দান-দক্ষিণা করতে উৎসাহিত করে। যা মূলত নিজের প্রিয় বস্তুকে পরিত্যাগ করার সাহসও বটে।
আর ইনসাফ মানুষকে ভারসাম্যপূর্ণ চরিত্র ও সে ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করতে উৎসাহিত করে। ইনসাফ মানুষকে বদান্যতার প্রতি উৎসাহিত করে। যা কৃপণতা ও অপচয়ের মধ্যবর্তী। ইনসাফ মানুষকে লজ্জাশীল হতে উৎসাহিত করে। যা বেলেল্লাপনা ও লাঞ্ছনার মধ্যবর্তী। ইনসাফ মানুষকে সাহসী হতে শিখায়। যা কাপুরুষতা ও উশৃঙ্খলতার মধ্যবর্তী। ইনসাফ মানুষকে সহনশীলতা শিখায়। যা রাগ ও হীনতার মধ্যবর্তী।
অতএব, আমরা বুঝতে পারলাম, সকল উন্নত চরিত্রের মূলই হলো ট্রাক চারটি বস্তু। পক্ষান্তরে সকল নিম্ন চরিত্রের মূল ও ভিত্তি হলো আরও চারটি বস্তু: মূর্খতা, যুলুম, চাহিদা ও রাগ।
মূর্খতা ভালোকে খারাপ এবং খারাপকে ভালো, পূর্ণতাকে অপূর্ণ এবং অপূর্ণকে পূর্ণরূপে দেখায়।
বই : অন্তরের মহৌষধ, আত-তাওহীদ প্রকাশনী