Knowledge Sharer
ilm Seeker
Q&A Master
Salafi User
- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,590
- Thread Author
- #1
উত্তর : প্রবল শীতের কারণে শারীরিক অসুস্থতা, রোগ সৃষ্টি বা বৃদ্ধির সম্ভাবনা থাকলে তায়াম্মুম করে সালাত আদায় করবে (আবুদাঊদ হা/৩৩৬; মিশকাত হা/৫৩১)।
আমর ইবনুল ‘আছ (রাঃ) বলেন, ‘যাতুস সালাসিল’ যুদ্ধে শীতের রাতে আমার স্বপ্নদোষ হয়েছিল। শারীরিক অসুস্থতার আশংকায় গোসল না করে তায়াম্মুম করে সাথীদের নিয়ে ফজরের সালাত আদায় করলাম। পরে সাথীরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে এই ঘটনা বর্ণনা করলে আল্লাহর রাসূল (ﷺ) বললেন, তুমি কি অপবিত্রাবস্থায় তোমার সাথীদের নিয়ে সালাত আদায় করেছ? তখন আমি গোসল না করার কারণ ব্যাখ্যা করলাম এবং বললাম আল্লাহ বলেছেন, ‘তোমরা নিজেদেরকে ধ্বংসের সম্মুখীন কর না’ (বাক্বারাহ ২/১৯৫)। তখন রাসূলুল্লাহ (ﷺ) হাসলেন এবং চুপ থাকলেন (আবুদাঊদ হা/৩৩৪ সনদ সহীহ)।

সূত্র: আত-তাহরীক।
Last edited: