ফাযায়েলে আমল মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত

Joined
Mar 15, 2025
Threads
20
Comments
21
Reactions
226
আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেনঃ তিনি বলেছেন যে, মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহ্‌র সন্তোষ লাভের উপায়। - সুনানে আন-নাসায়ী-৫, মুসনাদে আহমাদ-২৪২০৩, ইবনে হিব্বান-১০৭৪, হাদিসের মান: সহিহ।

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি যদি আমার উম্মাতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে তাদেরকে প্রতি ওয়াক্ত সলাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। - বুখারী ৮৮৭, ৭২৪০; মুসলিম ২৫২, তিরমিযী ২২, নাসায়ী ৭, আবূ দাঊদ ৪৬, আহমাদ ৭২৯৪, ৭৩৬৪, ৭৪৫৭,সুনানে ইবনে মাজাহ-২৮৭। হাদিসের মান: সহিহ হাদিস

'আলী (রাঃ) হতে বর্ণিত । তিনি মিসওয়াক করার আদেশ দিয়ে বলেন, নাবী (সাঃ) বলেছেন : বান্দা যখন মিসওয়াক করে, অতঃপর দাঁড়িয়ে সলাত আদায় করে, তখন তার পিছনে একজন ফিরিশতা দাঁড়ায় এবং মনোযোগ দিয়ে তার কিরাআত শুনে । অতঃপর ফিরিশতা তার অতি নিকটবর্তী হয় এমনকি ফিরিশতার নিজের মুখ তার মুখের উপর রাখেন । তখন তার মুখ থেকে কুরআনের যা কিছুই তিলাওয়াত বের হয় তা ফিরিশতার উদরে প্রবেশ করে । কাজেই তোমরা তোমাদের মুখকে পবিত্র রাখো কুরআনের জন্য। - হাদীস সহীহ : বাযযার হা/৬০৩- হাদীসের শব্দাবলী তার । ইবনু মাজাহ হা/২৯১, সহীহ আত-তারগীব হা/২১৫। আল্লামা হায়সামী মাজমাউয যাওয়ায়িদ’ গ্রন্থে (হা/২৫৬৪) বলেন : হাদীসটি বাযযার বর্ণনা করেছেন এবং এর রিজাল সিকাত । শায়খ আলবানী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।
 

Attachments

  • SAVE_20250320_172259.jpg
    SAVE_20250320_172259.jpg
    145.8 KB · Views: 174
Last edited by a moderator:
@Rajib Reza ভাইয়া পোস্টে সকল ধরণের সিম্বল ⛔ 🔹 ▬▬▬▬◆◈◆ ▬▬▬▬ ◐◯◑ 🛑 💠 ❂ ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
আর দ্বীনি পোস্ট দ্বীনি আলোচনা সেকশনে করবেন সাধারণ আলোচনা সেকশনে নয়।
 
Similar content Most view View more
Back
Top