প্রশ্ন তালাকের ফতোয়া

Raisa Binte Nurul

New member

Joined
Jun 1, 2026
Threads
1
Comments
1
Reactions
4
আমার একটি তালাক/খুলা সংক্রান্ত প্রশ্ন আছে।

বিয়ের পর আমার স্বামী আমার মোহর হিসেবে পাওয়া প্রায় ১০ লক্ষ টাকার সমমূল্যের স্বর্ণ জোরপূর্বক নিয়ে নেন। এরপর তিনি প্রায় দেড় বছর আমার সাথে যোগাযোগ বন্ধ রাখেন এবং এক পর্যায়ে তালাকের কাগজও পাঠান। কিন্তু আমার সেই সময় হায়েজ থাকতে পারে। আমি নিশ্চিত নই এ ব্যাপারে।

তালাকের কাগজ পাঠানোর পরও তিনি দীর্ঘ সময় আমার সাথে যোগাযোগ করেননি এবং মোহর ফেরত দেওয়ার জন্যও কোনো উদ্যোগ নেন নাই। এ কারণে আমার ধারণা হয়েছিল যে তিনি মোহর ফেরত দিতে আগ্রহী ছিলেন না।

পরে আমি ইসলামীভাবে বিচ্ছেদ চাই। যেহেতু তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছিলাম না, তাই স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায় তার সাথে যোগাযোগের ব্যবস্থা করা হয়। প্রথমে আমি আমার মোহরের স্বর্ণ ফেরত দাবি করি। পরে আমি বলি যে তিনি চাইলে স্বর্ণ রেখে দিতে পারেন, তবে ফেরত দিতে চাইলে বর্তমান মূল্যে ১৮ ভরি স্বর্ণের সমপরিমাণ দিতে হবে, ১০ লক্ষ টাকা নয়।

পরবর্তীতে আলোচনার মাধ্যমে আমরা সম্মত হই যে তিনি আমাকে ১০ লক্ষ টাকা প্রদান করবেন। আমি সেই টাকা গ্রহণ করি। যেই কাজী আমাদের তালাকের প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তিনি আমার স্বামীকে নিম্নোক্ত কথা বলতে বলেন এবং আমার কাজীর সাথে সাথে রিপিট করেন,

"আমি অমুক, উপস্থিত স্বাক্ষীগণের সামনে আমার বিবাহিত স্ত্রী অমুককে খুলা তালাকের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক চিরতরে ছিন্ন করিলাম, অদ্য হইতে অমুক আমার স্ত্রী নয়, আমিও তার স্বামী নই।"
আমি পরবর্তীতে কাজীকে বলেছিলাম, "এটি তো খোলা তালাক নয়। 'আমি তোমাকে তালাক দিলাম' এটা বললেই হয়। কারণ সবকিছু মিউচুয়ালি হচ্ছে।" কিন্তু কাজী বলেন, "খোলা তালাকই মিউচুয়াল"।
আমার প্রশ্ন হলো:

১. এই ঘটনায় ইসলামী শরীয়ত অনুযায়ী কি বৈধ বিচ্ছেদ সংঘটিত হয়েছে?
২. এটি কি খুলা হিসেবে গণ্য হবে, নাকি তালাক হিসেবে?
৩. স্বামী যেহেতু আমাকে টাকা দিয়েছেন, আমি তাকে কোনো বিনিময় দিইনি, সেক্ষেত্রে এর তালাক কি আদৌও হয়েছে?


জাযাকুমুল্লাহু খাইরান।
 
Back
Top