- Joined
- Jan 8, 2025
- Threads
- 10
- Comments
- 12
- Reactions
- 105
- Thread Author
- #1
কুরআনে কেনো এতোবার উটের কথা এসেছে?
কুরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত উট সম্পর্কে বিস্ময়কর তথ্য এবং বৈজ্ঞানিক ব্যাখা।
الإبل (উট):
এই‘الإبل’ শব্দের অর্থ বহুউট। এটি পুরুষ এবং স্ত্রী উট উভয়কেই বোঝায়। এটি একটি বস্তুর (জীবের) নাম, যার কোনও স্বতন্ত্র একবচন নেই। এর বহুবচন ‘آبال বা أبيل,। দু’টি উটের দলকে বলা হয় ‘ইবিলান’। জুরজী যায়দান (১৮৬১-১৯১৪খৃঃ) বলেন, উটের আরবী শব্দ ১০০টির মত এবং উষ্ট্রীর আরবী শব্দ ২৫৫টি। মরুভূমির একমাত্র বাহন হিসাবে উটকে سفينة البر বা 'মরু জাহায' বলা হয়। জাহেলী আরবের শ্রেষ্ঠ কাব্যকীর্তি 'ঝুলন্ত ক্বাছীদা সপ্তকে'ই (সাব'আ মু'আল্লাক্বাত) কেবল উটের বর্ণনায় ৩০টি চরণ লিখিত হয়েছে (তানতাভী ২৫/১৪৫)।
জুরজী যায়দান, তারীখু আদাবিল লুগাতিল 'আরাবিইয়াহ (সম্পাদনা ও টীকা সংযোজনে: ড. শাওক্বী যাইয়েফ; কায়রো দারুল হেলাল ১৯৫৭) পৃঃ ১/৫৪।
কুরআনুল কারিমে “الإبل” শব্দটি দু'বার এসেছে:
১. {وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ}
এবং উটের দুটি, —(সূরা আনআম: ১৪৪)
অর্থাৎ পূর্বে বর্ণিত গবাদি পশুর মধ্যে উট গরু ও ছাগল মিলিয়ে আট প্রকার। সেগুলোকে আল্লাহই সৃষ্টি করেছেন। এবং যেগুলো কুরবানির পশু। আর সেগুলোর কোনটিই আল্লাহ হারাম করেননি।
২. {أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ}
তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? —(সূরা আল-গাশিয়াহ: ১৭)
أَفَلا يَنظُرُون
তারা কি দেখে না? শুরুতে প্রশ্নবোধক 'হামযাহ' (أ) এসেছে অবিশ্বাসীদের ধিক্কার দেওয়ার জন্য। অতঃপর 'ফা' (فا) এসেছে প্রশ্ন ও পরবর্তী ক্রিয়াপদের মধ্যে সংযোগের (عطف) জন্য। (كيف خلقت )কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?) ব্যক্যটি পূর্ববর্তী ينظرون ক্রিয়ার সাথে সংযুক্ত (متعلق)। যা (الإبل )উট থেকে بدل الاشتمال বা পূর্ণ স্থলাভিষিক্ত হয়েছে।
সূরা গাশিয়াহর আয়াতে আল্লাহ মানুষকে বিশেষভাবে উটের সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা করতে বলেছেন, কারণ উট হচ্ছে আল্লাহর সৃষ্ট এক বিস্ময়কর জীব।
উটের শরীরের গঠন এমনভাবে সৃষ্টি করা হয়েছে যা তাকে মরুভূমিতে ও প্রচন্ড শীতে বেঁচে থাকার জন্য উপযোগী করে তুলেছে। যেমন—
উট প্রকৃতির এক বিস্ময়। পা লম্বা এবং দ্রুত চলার উপযোগী; পায়ের তলদেশ চওড়া, যেন নরম বালির উপর সহজে হাঁটতে পারে;বুকের নিচে এবং পায়ের সংযোগস্থলে শক্ত চামড়ার আস্তরণ থাকে যাতে গরম মাটিতে বসতে পারে;লম্বা লেজের পাশে লোম থাকে যা পশ্চাদদেশ রক্ষা করে।
এটি ৫৩ ডিগ্রি গরম এবং ১ ডিগ্রি শীতে টিকে থাকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘণ্টার পর ঘণ্টা পা ফেলে রাখে। কোনো পানি পান না করে মাসের পর মাস চলে। মরুভূমির বড় বড় কাঁটাসহ ক্যাকটাস খেয়ে ফেলে। দেড়শ কেজি ওজন পিঠে নিয়ে শত মাইল হেঁটে পার হয়। উটের মত এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণীবিজ্ঞানীদের কাছে অন্যতম বিস্ময়।
সূত্র:
The effects on the body of a fever | Atlas of Science. (2018). Atlasofscience.org. Retrieved 30 June 2018, from The effects on the body of a fever – Atlas of Science
Science, L. (2017). Camels: Facts, Types & Pictures. Live Science. Retrieved 30 June 2018, from www.livescience.com
মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াসের (৯৮ ডিগ্রি ফারেনহাইট) এর আশেপাশে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে ৩৮.৫ ডিগ্রির (১০২ ফা) বেশি হয়ে যায়, তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে। ৪০ ডিগ্রির (১০৪ ফা) বেশি হয়ে গেলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয়। ৪১ ডিগ্রি (১০৫ ফা) তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে।

এছাড়া উটের দেহের তাপমাত্রা ভোরে কম থাকে এবং দিনে আস্তে আস্তে বাড়ে, ঘাম ঝরার প্রয়োজন হয় দেরিতে। এমনকি তীব্র পানির ঘাটতির পরেও তার রক্তের ঘনত্ব মারাত্মকভাবে পরিবর্তিত হয় না। সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তার অসীম শক্তি ও হিকমতের এক অনন্য উদাহরণ।
একারণেই যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা। মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। একারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এর শরীরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকে। তারপর আবহাওয়া যখন প্রচণ্ড গরম হয়ে যায়, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্রি (১০৪ ফা) পর্যন্ত ওঠে। এর পর থেকে এটি ঘামা শুরু করে। এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে। এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে, যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয়।
সূত্র:
Eggleton, M. (2015). Cleverly designed camel – creation.com. Creation.com. Retrieved 30 June 2018, from creation.com

উট হচ্ছে মরুভূমির জাহাজ। এটি ১৭০-২৭০ কেজি পর্যন্ত ভর নিয়েও হাসিমুখে চলাফেরা করে। এই বিশাল, শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত, অনুগত হওয়ার কোনোই কারণ ছিল না। বরং এরকম স্বয়ংসম্পূর্ণ প্রাণীর হিংস্র হওয়ার কথা, যেন কেউ তাকে ঘাঁটানোর সাহস না করে। বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ, শান্ত, মানুষের প্রতি অনুগত হয়ে গেছে। আল্লাহ تعالى যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন, তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত।
উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাটা যুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় কাঁটাসহ ক্যাকটাস এটি সাবাড় করে দিতে পারে। অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মাড়ি, গাল, জিভ ক্ষতবিক্ষত হয়ে যেত। কিন্তু উটের কিছুই হয় না। উটের মুখের ভেতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে। এর মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙ্গুলের মত ব্যবস্থা রয়েছে, যা কাটার আঘাত থেকে একে রক্ষা করে। এমন এক জিভ আছে যা কাঁটা ফুটো করতে পারে না।
এর চোখ মাথার উপর উঠে গেছে এবং পেছনের দিকে হেলে থাকে; নাক ও কানে ঘন লোম আছে যা বালি থেকে বাঁচায়; ঝড়ো বালু এলে নাসারন্ধ্র বন্ধ হয়ে যায় এবং কান শরীরের দিকে ঝুঁকে যায়।
উটের চোখে দুই স্তর যে পাপড়ি রয়েছে। যার কারণে মরুভূমিতে ধূলিঝড়ের মধ্যেও তা চোখ খোলা রাখতে পারে। এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদের থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আদ্রতা ধরে রাখে। একইসাথে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা ধুলোবালি আটকে দিতে পারে।
সূত্র:
Megan Gannon, L., & Megan Gannon, L. (2018). Your Eyelashes Should Be This Long, Science Says. Scientific American. Retrieved 30 June 2018, from Your Eyelashes Should Be This Long, Science Says
উটের নাসারন্ধ্রে আর্দ্রতা বিশোষণের জন্য এক বিশেষ ঝিল্লী স্তর রয়েছে যা শ্বাসত্যাগকালে তার সাথে আদ্রতা বেরিয়ে যেতে দেয় না আর কোন পশুর দেহে এ ধরনের ঝিল্লীর অস্তিত্ব কখনো লক্ষ্য করা যায়নি। উটের নাসারন্ধ্রে এ ধরনের ঝিল্লী থাকার কারণে, অন্যান্য পশুর শ্বাসত্যাগের সাথে সাথে অনিচ্ছাকৃতভাবে যে পরিমাণ আর্দ্রতা দেহ থেকে বেরিয়ে যায়, তার ৬৮% রক্ষা করা সম্ভব হয়। গবেষকরা উটের নাসিকার ব্যবচ্ছেদ করে দেখেছেন সেখানে ১০০০ বর্গ সেন্টিমিটার বা ৪০০ বর্গ ইঞ্চি পরিমিত জায়গা জুড়ে একাভিমুখী এক ঝিল্লীর অস্তিত্ব রয়েছে। মানুষের ঝিল্লীর আয়তন মাত্র ১২ বর্গ সেন্টিমিটার বা ৪.৮ বর্গ ইঞ্চি।
সূত্র:
The Encyclopedia Americana Vol. 5. Americana Corp. Connecticut, pp. 261-263, 1979
শীতে উট দীর্ঘ সময় পানাহার ছাড়াই থাকতে পারে, বিশেষ করে যখন তার খাদ্য সবুজ বা রসালো হয়। গরমকালে এক থেকে দুই সপ্তাহ পানিহীন থাকতে পারে এবং শরীরের এক-তৃতীয়াংশ ওজন হারাতে পারে, তবে পানি পেলে আবার তা দ্রুত পুনরুদ্ধার করে।
উটের দেহের কোষে পানি সংরক্ষিত থাকে, এবং সে অত্যন্ত কৌশলে পানির ব্যবহার করে। এ কারণে উট হাঁপায় না, মুখ দিয়ে শ্বাস নেয় না এবং ত্বক থেকে খুব কম পরিমাণ ঘাম ঝরে।
সূরা গাশিয়াহতে আল্লাহ তায়ালা জাহান্নামীদের দুরবস্থা ও জান্নাতীদের সুখ-শান্তির বর্ণনা শেষে আল্লাহ এবার জ্ঞানী লোকদের প্রতি চিন্তা-গবেষণার আহ্বান জানাচ্ছেন। মরুচারী আরবদের সবচেয়ে প্রিয় ও মূল্যবান সম্পদ হ'ল উট। দূরের সফরে এবং ব্যবসা-বাণিজ্যে উট তাদের প্রধান বাহন। যারা কম খায় অথচ অধিক বোঝা বহন করে। উঠের পিঠের কুঁজোতে পানি সঞ্চিত থাকে। ফলে একাধারে দশদিনের অধিক সময় পানি না পেলেও সে তৃষ্ণায় কাতর হয়ে পড়ে না। তাবুক অভিযানে যাওয়ার পথে পিপাসায় কাতর হয়ে বাহনের কমতি থাকা সত্ত্বেও ছাহাবীগণ উট যবহ করে তার কুঁজোর পানি পান করতে বাধ্য হয়েছিলেন। মরুভূমির বালুঝড়ে সে বালির মধ্যে মুখ লুকিয়ে থাকতে পারে। তার গোশত ও দুধ অতীব উপাদেয় খাদ্য ও পানীয়। তার পেশাব কঠিন রোগের ঔষধ। তার পশম খুবই উপকারী। সে অত্যন্ত শক্তিশালী। অথচ মনিবের প্রতি অতীব অনুগত ও অতিশয় প্রভুভক্ত।
উট সম্পর্কিত কুরআনিক শব্দসমূহ:
১. أوبار (ওবার): উটের লোম। কুরআনে একবার এসেছে: {وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا...} (সূরা নাহল: ৮০)। এই লোম পানির ক্ষয় কমায়। লোম কেটে ফেলা হলে উটের পানির চাহিদা বেড়ে যায়।
২. البدن (বুদন): কুরবানির জন্য নির্ধারিত মোটা উট বা গরু। কুরআনে একবার এসেছে: {وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ...} (সূরা হজ: ৩৬)।
৩. بعير (বাঈর): চার থেকে পাঁচ বছরের উট, যা যাতায়াতের জন্য ও বোঝা বহনের জন্য উপযুক্ত। কুরআনে দুইবার এসেছে: (সূরা ইউসুফ: ৬৫, ৭২)। এখানে দুই আয়াতেই উট দ্বারা ভারী বোঝা বহনের কথা বলা হয়েছে। আর আট-নয় বছর হলে একে ‘জামাল’ বলা হয়।
৪. جمالات (জিমালাত): অনেকগুলো উট। কুরআনে একবার এসেছে: {كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ} (সূরা মুরসালাত: ৩৩)। এখানে জাহান্নামের প্রত্যেকটি আগুনের স্ফুলিঙ্গ প্রাসাদের মত বড় হবে। আর যখন এসব বড় বড় স্ফূলিঙ্গ উত্থিত হয়ে ছড়িয়ে পড়বে এবং চারদিকে উড়তে থাকবে তখন মনে হবে যেন কালো কিছুটা হলুদ বর্ণের উটসমূহ লম্ফ ঝম্ফ করছে। [মুয়াস্সার]
আয়াতে حِمَالَتْ صُفْرٌ অর্থ الإبل السود "কালো উট সমূহ। আরবরা কালো উটকে صفر বা পীত বর্ণের বলে থাকে (কুরতুবী)। কুরতুবী রহ. বলেন: أَنَّ السُّودَ مِنَ الْإِبِلِ سَوَادُها صفرة 'কালো রঙের উটকে হলুদ বলা হয়' (কুরতুবী, তাফসীর সূরা বাকারাহ ৬৯ আয়াত)। আর হলুদ-কালো মিশ্রিত রংকে 'পীত বর্ণ' হিসাবে চিহ্নিত করা হয়।
আয়াতে حمالت এটি লৈখিক রূপ। আসলে ছিল حمالة। যা جمل এর বহুবচন হ'তে পারে। যেমন- حجرএর বহুবচন حجارة বা حجارات। ফারা বলেন, جمالات বহুবচন হ'তে পারে جمال থেকে। যেমন- رخل এর বহুবচন ارجالات বা رجال। এটাকে جمالات পড়া যায় (কুরতুবী, ক্বাসেমী)।
৫. الجمل (আল-জামাল): পুরুষ উট। কুরআনে একবার এসেছে: {حَتَّىٰ يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ} (সূরা আ’রাফ: ৪০)। অর্থাৎ, যেমনভাবে মোটা উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করা অসম্ভব, তেমনি এসব অবিশ্বাসীদের জান্নাতে প্রবেশ অসম্ভব।
অর্থাৎ, এই কাফের, মিথ্যাপ্রচারকারী ও অহংকারী লোকেরা কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আল্লাহ তাআলা তাদের জান্নাতে প্রবেশকে এক অসম্ভব ঘটনার সঙ্গে শর্তসাপেক্ষ করেছেন। তিনি বলেছেন: “যতক্ষণ না উট সূঁচের ছিদ্র দিয়ে প্রবেশ করে।” অথচ উট কখনোই সেখানে প্রবেশ করবে না।
এখানে “جمل তথা উট” এর উল্লেখ করা হয়েছে কারণ উট আকারের বড়ত্বের দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয়। আর “সূঁচের ছিদ্র” এর উল্লেখ করা হয়েছে, কারণ এটি অত্যন্ত সংকীর্ণ।
আর “الجمل” অর্থাৎ ‘উট’ বলতে বোঝানো হয়েছে পুরুষ উট, যার বহুবচন جمالٌ, أجمالٌ, এবং جمالاتٌ।
আর উটকে “جمل” বলা হয় যখন সে চতুর্থ পা দিয়ে দাঁড়িয়ে থাকে (অর্থাৎ পূর্ণাঙ্গভাবে বড় উট হয়ে ওঠে)। (ফতহুল কাদীর, শাওকানি)।
৬. ناقة (নাকাহ): স্ত্রী উট। কুরআনে সাতবার এসেছে। সবগুলোতেই নবী সালিহ (আঃ)-এর কওমের কাছে পাঠানো বিশেষ অলৌকিক উটের কথা বলা হয়েছে। তারা তাকে হত্যা করায় আল্লাহ তাদের ধ্বংস করেন।
এখানে ناقة শব্দটি একবচন এর বহুবচন হলো- أيْنُق وناق ونُوق ونِيَاق। এটি الإبل এর স্ত্রীলিঙ্গ। ( মুজামুল লুগাতুল আরাবিয়্যাহ)।
এ উষ্ট্রির ঘটনা এই যে, সালেহ আলাইহিস সালাম যৌবনকাল থেকেই স্বীয় সম্প্রদায়কে একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন এবং এ কাজেই বার্ধক্যের দ্বারে উপনীত হন। তার পীড়াপীড়িতে অতিষ্ঠ হয়ে তার সম্প্রদায়ের লোকেরা স্থির করল যে, তার কাছে এমন একটি দাবী করতে হবে যা পূরণ করতে তিনি অক্ষম হয়ে পড়বেন এবং আমরা তার বিরুদ্ধে জয়লাভ করব। সে মতে তারা দাবী করল যে, তুমি যদি বাস্তবিকই আল্লাহর নবী হও, তবে আমাদেরকে পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী, সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রী বের করে দেখাও।
সালেহ আলাইহিস সালাম প্রথমে তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে, যদি আমি তোমাদের দাবী পূরণ করে দেই, তবে তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কি না? সবাই যখন এই মর্মে অঙ্গীকার করল, তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোআ করলেন। দোআর সাথে সাথে পাহাড়ের গায়ে স্পন্দন দেখা গেল এবং একটি বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে তার ভেতর থেকে দাবীর অনুরূপ একটি উষ্ট্রী বের হয়ে এল।
সালেহ আলাইহিস সালামের এ বিস্ময়কর মু'জিযা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ঈমান এনে ফেলল এবং অবশিষ্টরাও ঈমান আনার ইচ্ছা করল, কিন্তু দেব-দেবীদের বিশেষ পূজারী ও মূর্তিপূজার ঠাকুর ধরণের কিছু সর্দার তাদেরকে ইসলাম গ্রহণে বাধা দিল। সালেহ আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে শংকিত হলেন যে, এদের উপর আযাব এসে যেতে পারে। তাই নবীসুলভ দয়া প্রকাশ করে বললেনঃ এ উষ্ট্রীর দেখাশোনা কর। একে কোনরূপ কষ্ট দিও না। এভাবে হয়ত তোমরা আযাব থেকে বেঁচে যেতে পার। এর অন্যথা হলে তোমরা সাথে সাথে আযাবে পতিত হবে। আয়াতে এ উষ্ট্রীকে ‘আল্লাহর উষ্ট্রী’ বলা হয়েছে কারণ, এটি আল্লাহর আসীম শক্তির নিদর্শন এবং সালেহ আলাইহিস সালামের মু'জিযা হিসেবে বিস্ময়কর পস্থায় সৃষ্টি হয়েছিল। যেমন, ঈসা আলাইহিস সালামের জন্যও অলৌকিক পন্থায় হয়েছিল বলে তাকে রূহুল্লাহ বা ‘আল্লাহর পক্ষ থেকে আত্মা’ বলা হয়েছে। এর দ্বারা ঈসাকে সম্মানিত করাই উদ্দেশ্য।
সামূদ জাতি যে কূপ থেকে পানি পান করত এবং জন্তুদেরকে পান করাত, এ উষ্ট্রীও সে কূপ থেকেই পানি পান করত। কিন্তু এ আশ্চর্য ধরণের উষ্ট্রী যখন পানি পান করত, তখন পানি নিঃশেষে পান করে ফেলত। সালেহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ফয়সালা করে দিলেন যে, একদিন এ উষ্ট্রী পানি পান করবে এবং অন্য দিন সম্প্রদায়ের সবাই পানি নিবে।[বিস্তারিত দেখুন, তাফসীর ইবন কাসীর ও আল-বিদায়া ওয়ান নিহায়া]
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজর এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন, তোমরা নিদর্শন চেয়ে না। সালেহ এর কাওম নিদর্শন চেয়েছিল। ফলে সেটা এ রাস্তা দিয়ে ঢুকত আর ঐ রাস্তা দিয়ে বের হত। শেষ পর্যন্ত তারা তাদের রবের নির্দেশ অমান্য করল এবং উষ্ট্রীকে হত্যা করল। সে উষ্ট্রীর জন্য একদিনের পানি নির্দিষ্ট ছিল, আর তাদের জন্য তার দুধ নির্ধারিত ছিল অপরদিন। কিন্তু তারা সেটাকে হত্যা করল। তখন তাদেরকে এক বিকট চিৎকার পেয়ে বসল। যা আসমানের নীচে তাদের যারা ছিল তাদের সবাইকে নিস্তেজ করে দিল। তবে একজন ছাড়া। সে ছিল আল্লাহর হারামে (মক্কায়)। বলা হল, হে আল্লাহর রাসূল! সে লোকটি কে? তিনি বললেন, সে হচ্ছে, আবু রিগাল। কিন্তু সে যখনই হারাম থেকে বের হল তখনই তার পরিণতি তা-ই হয়েছিল যা তার সম্প্রদায়ের হয়েছিল। [মুসনাদে আহমাদ ৩/২৯৬; মুস্তাদরাকে হাকিম: ২/৩২০]
৭. العشار (আল-ঈশার): গর্ভবতী উট। কিয়ামতের ভয়াবহতায় এমন মূল্যবান উটকেও মানুষ অবহেলা করবে। কুরআনে একবার এসেছে: {وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ} (সূরা তাকভির: ৪)।
আরবদেরকে কিয়ামতের ভায়াবহ অবস্থা বুঝাবার জন্য এটি ছিল একটি চমৎকার বর্ণনা পদ্ধতি। কেননা কুরআন আরবদেরই সম্বোধন করা হয়েছে। আরবদের কাছে গর্ভবতী মাদী উট, যার প্রসবের সময় অতি নিকটে, তার চাইতে বেশী মূল্যবান আর কোন সম্পদই ছিল না। এ সময় তার হেফাজত ও দেখাশুনার জন্য সবচেয়ে বেশী যত্ন নেয়া হতো। এই ধরনের উষ্ট্রীদের থেকে লোকদের গাফেল হয়ে যাওয়ার মানে এই দাঁড়ায় যে, তখন নিশ্চয়ই এমন কোন কঠিন বিপদ লোকদের ওপর এসে পড়বে যার ফলে তাদের নিজেদের এই সবচেয়ে প্রিয় সম্পদ সংরক্ষণের কথা তাদের খেয়ালই থাকবে না। [ইবন কাসীর, সা’দী]
৮. ضامر (দামির): হালকা-শরীরের, সফরক্লান্ত বা হ্রাসপ্রাপ্ত উট। কুরআনে একবার এসেছে: {وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ} (সূরা হজ: ২৭)।
এখানে "ضَامِرٍ" অর্থ হলো পাতলা ও হালকা পশু, যেমন ফার্সি ঘোড়া বা হালকা মাংসের উট। এটি এমন প্রাণী বোঝায় যা কর্মক্ষম, কিন্তু দুর্বল বা ক্ষীণ নয়। হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে: “كان ضمار المضمار” অর্থাৎ প্রতিযোগিতার জন্য এমন ঘোড়া যা দ্রুত দৌড়ায়। (উমদাতুল হুফফায, সামীন আল-হালাবী ৭৫৬ হি.)।
তথা হজ্জের বাহন হিসেবে উপযোগী যা দূর দূরান্ত থেকে মানুষকে সওয়ার করে আনবে।
৯. الهدي (আল-হাদী): হজ্ব বা উমরার জন্য কুরবানির উদ্দেশ্যে নির্ধারিত পশু। কুরআনে ছয়বার এসেছে। ইবিল (উট) এই পশুগুলোর মধ্যে সবচেয়ে উত্তম। যা সূরা আন-আমের ১৪৩-১৪৪ নং আয়াতে এসেছে।
১০. الهيم (আল-হিম): প্রচণ্ড তৃষ্ণার্ত উট। কুরআনে একবার এসেছে: {فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ}
অতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। (সূরা ওয়াকিয়াহ: ৫৫)। অর্থাৎ, জাহান্নামে কাফেররা তপ্ত পানি পান করবে, ঠিক যেমন তৃষ্ণার্ত উট হাহাকার করে পানি পান করে।
এই الهيم উটের এমন একধরনের রোগ যা হলে উট খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং স্বভাব পাগলাটে হয়ে যায়, এবং পানি পান করার পরও তার তৃষ্ণা নিবারন হয় না। এজন্য এ রোগটিকে الدَّاءُ الْهُيَامُ 'পিপাসার রোগ' বলা হয়।
যেমন, কাইস বিন মুলাওয়াহ্ বলেছেন—
يُقالُ بِهِ داءُ الهُيامِ أصابَهُ ∗∗∗ وقَدْ عَلِمَتْ نَفْسِي مَكانَ شِفائِيا
বলাহয় সে ‘হুয়াম’ নামক রোগে (প্রেম জনিত রোগে) আক্রান্ত হয়েছে *** আর আমার অন্তরই জানে আমার আরোগ্য কোথায় রয়েছে। (ফাতহুল কাদীর, শাওকানি)।
গ্রন্থপঞ্জি: যে জায়গাগুলো থেকে সহায়তা নেওয়া হয়েছে-
১. كلمات ربي وآياته في القرآن والكون,
প্রফেসর ড. আহমদ ফুয়াদ, মিশরীয় ভাষা একাডেমি, প্রথম সংস্করণ, ২০১৪ খ্রিঃ।
২. বাহিসুল কুরআনী ওয়েব সাইট ( الباحث القرآني)
৩. তাফসীরে জাকারিয়া, আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফি./ প্রফেসর, আল ফিকহ বিভাগ ইসলামি বিশ্ববিদ্যালয়- কুষ্টিয়া।
৪. তাফসীরুল কুরআন, ড. আসাদুল্লাহ আল গালীব হাফি./ প্রফেসর, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৫. আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাছীর রহ.
৬. গুগল থেকে বিভিন্ন Scientific Information নেওয়া হয়েছে।