Informant
Reporter
Salafi User
- Joined
- Aug 6, 2024
- Threads
- 100
- Comments
- 110
- Solutions
- 1
- Reactions
- 1,475
- Thread Author
- #1
শাইখ আবু মাশকুর লিখেছেন:
আমার মাথায় দৃশ্যমান পাকা চুল নিয়ে অনেক ভাই আমার সাথে ঠাট্টা করতেন। তাঁরা বলতেন, “তুমি তো বুড়ো হয়ে গেছ, আর কবরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে!”
তবে আমি বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখেছি এবং এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত হিসেবে গণ্য করেছি। কারণ একই সাথে আমার পাকা চুল এবং যৌবন উভয়ের নেয়ামত মিলেছে। আমি এখনো যৌবনের মধ্যগগনে আছি, অথচ আমার মাথায় পাকা চুলের সাথে জড়িয়ে থাকা গাম্ভীর্য ও মর্যাদার ছাপ রয়েছে।
এটা যে আমি নিজের থেকে বানিয়ে বলছি, তা নয়। বরং সচ্চরিত্রবান ও জ্ঞানী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে যৌবনের প্রাণশক্তির সাথে বার্ধক্যের গাম্ভীর্যের সমন্বয় ঘটানোর আকাঙ্ক্ষা করে এসেছেন।
এর একটি উদাহরণ পাওয়া যায় ইমাম ইবনে দাকিক আল-ঈদ (রহ.)-এর কথায়:
تمنيت أن الشَّيبَ عاجَلَ لِمَّتي * وَقَرَّبَ مني فِي صبَاي مَزَارَهُ
لآخُذَ منْ عصر الشباب نشاطَهُ * وآخذَ منْ عصر المشيب وَقَارَهُ
“আমি কামনা করতাম, পাকা চুল যেন আমার কেশগুচ্ছে দ্রুত আসে,এবং আমার কৈশোর-যৌবনেই তার আগমন ঘটায়,যাতে আমি যৌবনের যুগ থেকে তার প্রাণশক্তি নিতে পারি,আর বার্ধক্যের যুগ থেকে তার গাম্ভীর্য ও মর্যাদা অর্জন করতে পারি।”
যুবকের প্রাণশক্তির সাথে বয়স্ক মানুষের গাম্ভীর্য, আর তরুণের শক্তির সাথে অভিজ্ঞ ব্যক্তির প্রজ্ঞার সমন্বয় ঘটানো কতই না সুন্দর!
তরুণের মাথায় পাকা চুল কেবল বুড়ো হয়ে যাওয়ার লক্ষণ নয়। বরং এটি তরুণের জন্য একটি সৌন্দর্য, গাম্ভীর্য ও সংযমের স্মারক এবং এমন একটি বিষয় যা মানুষের ব্যক্তিত্ব ও গাম্ভীর্যে বাড়তি মাত্রা যোগ করে।
প্রকৃত প্রজ্ঞা মানুষের বয়স দিয়ে মাপা হয় না; বরং তা মাপা হয় তার বুদ্ধিমত্তা, উত্তম চরিত্র এবং গাম্ভীর্য দিয়ে।
القناة الرسمية للشيخ المبارك أبي مشكور الإسرافيلي
সূত্র: Men's Benefits