হৃদয়স্পর্শী বাণী - ২২

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,169
Comments
1,361
Solutions
1
Reactions
13,165
• সালাফদের একজন একবার তার এক বন্ধুকে লিখেছিলেন-

আমার ভাই, তুমি হয়তো ভাবতে পার, দুনিয়ায় তুমি স্থায়ী থেকে যাবে। যদিও বাস্তবতা হলো, তোমার যাত্রা অব্যাহত আছে। তুমি মূলত ধেয়ে আসা মৃত্যুর পানে এগিয়ে যাচ্ছ। আর এর মাধ্যমে তোমার জীবন-সফর সংক্ষিপ্ত হয়ে আসছে। তুমি তোমার জীবনের যতটুকু খরচ করেছ তা কিয়ামতের আগে আর তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। — জামিউল উলুম ওয়াল হিকাম, পৃ. ৩৮১

• সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ বলেছেন, তিনটি ব্যাপারে আল্লাহর ক্রোধ থেকে সতর্ক থাকো-

১) আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন তা পালনে কমতি করো না।

২) আল্লাহ তোমার জন্য যা বণ্টন করে দিয়েছেন (তাকদীর) তার প্রতি অসন্তুষ্ট হয়ো না।

৩) তোমার রবের কাছে দুনিয়ার কিছু চাওয়ার পর তা না পেলে তোমার রবের প্রতি রাগন্বিত হয়ো না।
— সিয়ারু আলামিন নুবালা, খন্ড: ৬

• ইবরাহীম আল-আশআস রাহিমাহুল্লাহ বলেছেন, আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি-

বান্দা যতই আল্লাহ সম্পর্কে জানে, ততই তাকে ভয় করে; এবং সে যতই দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, ততই আখিরাতের প্রতি আগ্রহী হয়। কেউ যখন জানা অনুযায়ী সঠিকভাবে আমল করে তখন অজানা আমল করতে না পারায়ও তার তেমন কোনো ক্ষতি হয় না; তবে কেউ যদি জানা অনুযায়ী আমল করতে থাকে-আল্লাহ তাআলা তার অজানা আমলও জানার ব্যবস্থা করে দেন। আর যার চরিত্র নষ্ট হয়ে যায় তার দ্বীনদারী, মর্যাদা, শিষ্টাচার সব ধ্বংস হয়ে যায়। — সিয়ারু আলামিন নুবালা, খন্ড: ৮
 
Similar content Most view View more
Back
Top