হৃদয়স্পর্শী বাণী - ২১

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,168
Comments
1,360
Solutions
1
Reactions
13,153
• আলী রাযিয়াল্লাহু আনহু এক বক্তৃতায় বলেন-

দুনিয়ার জীবনের রঙ ফিকে হয়ে যাচ্ছে এবং এটি শেষের দিকে চলে এসেছে। এদিকে আখিরাতের যাত্রা শুরু হয়ে গেছে এবং এটি প্রায় গন্তব্যে পৌঁছে গিয়েছে। আজ ময়দান প্রস্তুত করা হচ্ছে, যেখানে আগামীকাল জান্নাতের দিকে এগোনোর প্রতিযোগিতা হবে। যদিও মৃত্যুই এর প্রতীক্ষিত সমাপ্তি, তবুও এখনো তোমরা ছাড় পাচ্ছ। এরপর একটি পূর্বনির্ধারিত সময় আসবে-যা হবে আতঙ্কের। যে ব্যক্তি সময়সীমা শেষ হওয়ার আগেই এই দিনগুলোতে কাজ (নেক আমল) করে যাবে, তার কাজ তাকে উপকৃত করবে এবং তার আশা-আকাঙ্ক্ষা তাকে ক্ষতিগ্রস্ত করবে না। যে ব্যক্তি তার মেয়াদ শেষ হওয়ার আগেই এই দিনগুলোতে কাজ করবে না, তার আশা-আকাঙ্ক্ষা তার ক্ষতি করবে, এবং তার করা কাজগুলো তাকে কষ্ট দেবে। — আল আকিবাহ ফি যিকরিল মাউত, পৃ. ৬৪

• যুন-নুন আল-মিসরী রাহিমাহুল্লাহ বলেছেন-

শরীরের দুর্বলতা আসে অসুস্থতা থেকে, আর হৃদয়ের দুর্বলতা আসে গুনাহ থেকে। অসুস্থতার সময় শরীর যেমন খাবারের স্বাদ উপভোগ করতে পারে না, ঠিক তেমনই হৃদয় যখন গুনাহে নিমজ্জিত থাকে তখন সেও ইবাদতের আনন্দ উপভোগ করতে পারে না। — সিফাতুস সাফওয়া, খন্ড: ২

• ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন:

ওহে, যার যৌবন ফুরিয়ে গিয়েছে!
ওহে, যার আমলনামা স্খলনে ভরে গিয়েছে!
তুমি কি জানো না- চামড়াগুলোকে সাক্ষ্য দিতে বলা হলে সেগুলো কথা বলে উঠবে?
তুমি কি জানো না- জাহান্নামটা পাপীদের জন্যই সৃষ্টি করা হয়েছে? —আত তাবসিরাহ: ১/৮৩
 
Similar content Most view View more
Back
Top