Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,167
- Comments
- 1,359
- Solutions
- 1
- Reactions
- 13,141
- Thread Author
- #1
• ইবনে হাজার (রহ.) বলেন:
আল্লাহর আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা পরিত্যাগ করার মাধ্যমে তাঁর ভালোবাসা অর্জিত হয়। — ফাতহুল বারি : ১/৬১
• ইয়াহইয়া বিন মুআজ (রহ.) বলেন:
যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবি করে, অথচ আল্লাহর সীমা রক্ষণাবেক্ষণ না করে তা লঙ্ঘন করে, সে ব্যক্তি নিজ দাবিতে সত্যবাদী নয়। — কালিমাতুল ইসলাম : ৩২
• ইবনে হাজার (রহ.) বলেন:
নামাজের মর্যাদা অতি উচ্চ। নামাজ বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে। নামাজ দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। নামাজ হলো আল্লাহর সাথে কথোপকথন ও তাঁর নৈকট্য অর্জনের মাধ্যম। নামাজের সময় বান্দা ও রবের মাঝে দ্বিতীয় কোনো মাধ্যম থাকে না। নামাজ ব্যতীত অন্য কোনো কিছু এত অধিক চক্ষু শীতলকারী হয় না। যে ব্যক্তি কোনো কিছুতে তার চক্ষু শীতলতা খুঁজে পায়, সে কখনো এমন সৌভাগ্য থেকে পৃথক হতে চায় না-এমন সৌভাগ্য থেকে সে বের হতে চায় না। কেননা, সে নামাজে চক্ষু শীতলতা পেয়ে অনুপম সুখানুভূতি লাভ করে। এ দ্বারা তার জীবন সুরভিত হয়ে যায়। আর বান্দা এমন সুখানুভূতির সৌভাগ্য দৃঢ় হয়ে ধৈর্যধারণের মাধ্যমেই অর্জন করতে পারে। — ফাতহুল বারী : ১১/৩৪৫
• কিরমানি (রহ.) বলেন :
আল্লাহর বন্ধুদের ভালোবাসা আল্লাহকে ভালোবাসার একটি নিদর্শন। — হিলইয়াতুল আউলিয়া : ১০/২৩৭
• ইবনে হাজার (রহ.) বলেন:
আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে ভালোবাসার মাঝে তাঁর আদর্শে আদর্শিত লোকদের ভালোবাসাও অন্তর্ভুক্ত। — ফাতহুল বারি : ১/১৪৯