Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,166
- Comments
- 1,358
- Solutions
- 1
- Reactions
- 13,128
- Thread Author
- #1
• ইমাম ইবন তাইমিয়া বলেন: “ইস্তিগফার (আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা) সর্বশ্রেষ্ঠ নেক আমলগুলোর একটি; আর এর দরজা অত্যন্ত প্রশস্ত। যে ব্যক্তি তার কথা, কাজ, অবস্থা, রিজিক কিংবা অন্তরের পরিবর্তনে কোনো ত্রুটি অনুভব করে তার উচিত তাওহীদ ও ইস্তিগফারকে আঁকড়ে ধরা। কেননা এ দুটির মধ্যেই রয়েছে আরোগ্য যদি তা সত্যতা ও ইখলাসের সাথে হয়। অনুরূপভাবে, বান্দা যদি আত্মীয়-স্বজন, পরিবার, সন্তান, প্রতিবেশী ও ভাইদের হক আদায়ে কোনো ঘাটতি অনুভব করে, তবে তার উচিত দো‘আ ও ইস্তিগফারে মনোনিবেশ করা।” [মাজমু আল ফাতাওয়া, ১১/৬৯৮]
• আবদুর রহমান ইবনে আবজা (রহিমাহুল্লাহ) বলেন : "একজন নেককার স্ত্রী তার স্বামীর নিকট বাদশাহর মাথায় স্বর্ণখচিত মুকুটের ন্যায়। আর একজন অসৎ (দুশ্চরিত্রা) স্ত্রী একজন নেককার পুরুষের নিকট বৃদ্ধ মানুষের পিঠে ভারী বোঝার ন্যায়।"[মুসান্নাফ ইবনে আবি শায়বাহ : ৩/৫৫৯]
• আবু ইয়াজিদ (রহিমাহুল্লাহ) বলেন : "আমি আমার নফসকে (আত্মাকে) আল্লাহর দিকে টেনে নিতে থাকলাম আর সেটি কাঁদছিল; শেষ পর্যন্ত সেটি আত্মসমর্পণ করল এবং হাস্যোজ্জ্বল মুখে আমার সাথে আল্লাহর দিকে ধাবিত হলো। [বাদা’ইউল ফাওয়ায়েদ : ৩/৭৩২]
• ইয়াযীদ ইবনু হাকীম (রহিমাহুল্লাহ) বলতেন: “আমি কখনো কাউকে এতটা ভয় করিনি, যতটা ভয় করেছি সেই ব্যক্তিকে—যার প্রতি আমি অন্যায় করেছি, অথচ আমি জানতাম তার সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। সে আমাকে বলতঃ ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট; আল্লাহই আমার ও তোমার মধ্যে বিচারক।”[ইমাম যাহাবী, আল-কাবায়ির -১০৭]
• হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ) বলেন: "তোমরা তিনটি জিনিসের মধ্যে (ইবাদতের) মিষ্টতা বা স্বাদ অনুসন্ধান করো: সালাত, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকিরের মধ্যে। যদি তোমরা সেখানে মিষ্টতা খুঁজে পাও, তবে সুসংবাদ গ্রহণ করো এবং (আল্লাহর রহমতের) আশা রাখো। আর যদি সেখানে মিষ্টতা খুঁজে না পাও, তবে জেনে রেখো যে— (তোমাদের অন্তরের) দুয়ার রুদ্ধ হয়ে আছে।" [নুজহাতুল আসমা-৮৫]