Asking স্থানীয় বা আঞ্চলিক ভাষায় সলাত আদায় করলে কি হত?

Joined
Feb 23, 2024
Threads
62
Comments
84
Reactions
782
প্রশ্নঃ আমি ওয়াহিদা খান। আমি বি.এড. করছি এর পর এম.এ. । আমার প্রশ্ন হলো- কেন মুসলিমরা আরবীতে সলাত আদায় করে যখন তারা এর অর্থই বুঝে না । স্থানীয় বা আঞ্চলিক ভাষায় সলাত আদায় করাই কি ভালো হবে না ?

উত্তর: বোন প্রশ্ন করলেন যে, বেশির ভাগ মুসলিমই আরবী বুঝে ভাষা বুঝে না। তাই স্থানীয় বা আঞ্চলিক ভাষার সলাত আদায় করাই কি ভালো হবে না। বোন, তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সলাত আদায় করব। তাহলে বোম্বেতে কিছু লোক বলবে, চলো আমরা ইংরেজীতে সলাত আদায় করি। কেউ বলবে উর্দুতে, কেউ বলবে হিন্দি, আবার কেউ বলবে গুজরাটি। তখন তারা ঝগড়া করতে থাকবে। যদিও তারা একমত হয় যে, চলো আমরা একনম্বর মসজিদে ইংরেজীতে সলাত আদায় করি, দুই নম্বর মসজিদে উর্দু, তিন নম্বর মসজিদে হিন্দি, চার নম্বর মসজিদে গুজরাটি আর বাকিগুলো এভাবে চলতে থাকবে। যারা একনম্বর মসজিদে সলাত আদায় করে, তাদের কেউ বলবে, চলো আমরা আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদ পড়ি।কেউ বলবে, আমরা টিকটেল এর অনুবাদ পড়বো। কেউ বলবে আব্দুল মজিদ দরিয়াবাদী, কেউ বলতে পারে মহসিন খান-এর অনুবাদ পড়বো। আবার তারা ঝগড়া করতে থাকবে। যদি তারা এটাও মেনে নেয় যে একটি নির্দিষ্ট অনুবাদ পড়বো, তারপরেও অনুবাদ হলো হাতের কাজ। এটা আল্লাহ সুবহানা ওয়া তা'য়ালা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর বাণীকে প্রতিস্থাপন করতে পারে না। আর অনুবাদে অনেক ভুল থাকতে পারে । যদি অনুবাদ ভুল হয় তাহলে বলা হবে আল্লাহ সুবহানাহু তা'য়ালা ভুল করেছেন (নাউ’যুবিল্লাহ)। যেমন ধরুন, আপনি যদি দুই নম্বর মসজিদে সলাত আদায় করেন, যেখাণে উর্দুতে পড়া হয়। আর ধরুন ইমাম সেখানে ৩১ নং সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আর যদি তিনি উর্দু অনুবাদ পড়েন, বেশিরভাগ উর্দু অনুবাদে কুরআনের এই আয়াতটির অনুবাদ করা হয়-​
وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ​
‘আল্লাহ ছাড়া আর কেউ জানে না মায়ের গর্ভে সন্তানের লিঙ্গ কি হবে।' আমরা যদি আরবী টেক্সটি চেক করি তাহলে দেখব যে, আরবীতে লিঙ্গ শব্দটি কুরআনে নেই। বেশিরভাগ উর্দু অনুবাদক এভাবেই অনুবাদ করেছেন। আর যদি কোন ডাক্তার সেখানে সলাত আদায় করেন তিনি ভাববেন যে এটা কোন ধরণের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে সন্তানের লিঙ্গ কি হবে। আজকের দিনে আলট্রাসনোগ্রামের মাধ্যমে আমরা আগে থেকেই সন্তানের লিঙ্গ চিহ্নত করতে পারি। তাই সে কুরআনের ব্যাপারে সন্দেহ করতে শুরু করবে। আর সে জন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না। কারণ আপনি যদি অনুবাদ পড়েন, আর অনুবাদ ভুল করেন তাহলে বলা হবে আল্লাহ ভুল করেছেন। যদি এটা কুরআনের আয়াত হয়। অথবা বলা হবে রাসূল ভুল করেছেন, যদি এটা হাদীস হয়। অনুবাদ কখনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। এটা আপনাকে সাহায্য করতে পারে-অর্থটা কিছুটা বুঝতে ও মনযোগ দিতে। যেমন, আমি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারি। যদি আমি ফ্রান্সে যাই তাহলে আপনার যুক্তি অনুসারে ফ্রেঞ্চ ভাষায় সলাত আদায় করতে হবে। সলাত যদি ফ্রেঞ্চ ভাষায় আদায় করতে হয় তাহলে আযানও ফ্রেঞ্চ ভাষায় দিতে হবে। আমি যদি ফ্রাঞ্চে যাই আর মুয়জ্জিনের আযান শুনি, তাহলে আমি আশ্চর্য হব যে, কাকে অভিশাপ দিচ্ছেন ? আমি যদি মসজিদে যাই এবং সলাতে দাঁড়াই তাহলে এটাও ফ্রেঞ্চ ভাষায়, আমি বুঝতে পারবো না যে ইমাম সাহেব কি আল্লাহর প্রশংসা করছেন, নাকি ফ্রেঞ্চ ভাষায় কোন গল্প বলছেন। আর সলাত যদি আরবীতে হয়, তাহলে আমি যেই হই না কেন একজন ভারতীয় হিসেবে যে ফ্রেঞ্চ বা জার্মান ভাষা বুঝে না, যদি আমি জার্মানিতে যাই বা ফ্রাঞ্চে বা স্পেনে বা পৃথিবীর যেখানেই যাই না কেন, যদি আমি সেখানে সলাত আদায় করি তাহলে আমি অন্তত জানতে পারবোযে আমি কি আদায় করছি এবং আমি অর্থ বুঝতে পারবো। আর আরবীতে আযান হলো পৃথিবী ব্যাপী সকল মুসলমানের জন্য জাতীয় সঙ্গিতের মত।
সে পৃথিবীর যে কোন অংশেই থাকুক না কেন সে অবশ্যই আযানের অর্থ বুঝতে পারবে। এটা মুসলিমদের জাতীয় সঙ্গিতের মত। আর তাই বোন, সবচেয়ে ভালো পরামর্শ হলো-প্রত্যেক মুসলিমের কুরআনের ভাষা শিখা উচিত। যদি আপনি আরবী না জানেন তাহলে আপনি অন্তত অর্থ টুকু শিখুন, অনুবাদ টুকু জানুন, আপনি যে ভাষা সবচেয়ে ভালো বুঝেন সেই ভাষায় কুরআনের সেই আয়াতগুলোর অর্থ জানুন যেগুলো সলাতে পড়া হয়। তাহলে আপনি সলাত আদায়ের উপকারিতা লাভ করতে পারবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন।​

ডা. জাকির নায়েকের
লেকচারে
সলাতুন নাবী
ও বিধান সূচী​

সম্পাদনায়
শায়খ আব্দুস সামাদ সালাফী সৌদী মুবাল্লিগ ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।

অনুবাদ
ডা. আবু মারিয়াম মুহাম্মাদ বিন সাঈদ
ডা. সাবিত বিন আব্দুল হান্নান
ডা. যুবাইর ইসলাম
ডা. মোঃ ফয়সাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
প্রকাশনায়
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
রাণীবাজার, মাদরাসা (মার্কেটের সামনে), রাজশাহী । ০১৯২২-৫৮৯৬৪৫, ০১৭৩০-৯৩৪325​
 
এই প্রবন্ধটি মুসলিমদের সলাত আদায় সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে চিন্তা নিয়ে আলোচনা করে। এখানে উল্লেখ করা হয়েছে যে, অনেক মুসলিম আরবীতে সলাতের অর্থ বুঝে না, তারপরেও স্থানীয় বা আঞ্চলিক ভাষায় সলাত আদায় করা ভালো।

এই সেটিংয়ে, কীভাবে মুসলিম সলাত আদায় করতে পারে বা কীভাবে ভুল বাঁচাতে পারে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও, মুসলিমদের অনুবাদে অনেক ভুল থাকতে পারে এবং তা কেউ বুঝতে পারেনা।

এছাড়াও, এই প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক মুসলিমকে কুরআনের ভাষা শেখার জন্য উত্তেজনা থাকা উচিত। এটি মুসলিমদের সলাতে প্রফিশিয়েন্সি অর্জনে সাহায্য করে।

এই উত্তরটি মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ এবং উপলব্ধি বাড়াতে সাহায্য করতে পারে।
 
Back
Top