মসজিদে প্রথম কাতারে দাঁড়ানোর গুরত্ব

Joined
Aug 6, 2024
Threads
86
Comments
96
Solutions
1
Reactions
1,236
শেখ উসামা আল-আমরি বলেন:
একটি সাধারণ ভুল বিশেষ করে কিছু যুবক ও কর্মজীবীদের মধ্যে দেখা যায় তা হলো তারা নামাজের জন্য আগেভাগে আসলেও প্রথম দিকের সারিগুলোতে (প্রথম কাতারে) দাঁড়াতে দেরি করে। এর পাশাপাশি তারা অনেক সময় অপ্রয়োজনীয় কথাবার্তায় লিপ্ত হয়।

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেছেন:
"নামাজিদের জন্য যে সুন্নাহগুলো মেনে চলা আবশ্যক, তার মধ্যে অন্যতম হলো প্রথম সারি পূর্ণ করা এবং তারপরে দ্বিতীয় সারি। সুতরাং, যে ব্যক্তি অন্যদের আগে আসলো কিন্তু প্রথম কাতার ছাড়া অন্য কাতারে নামাজ পড়লো, সে শরীয়তের বিরুদ্ধাচরণ করলো, এর সাথে যদি নামাজের ক্ষতি করা, ফালতু কথা বলা, অপছন্দনীয় বা নিষিদ্ধ কাজ করা যুক্ত হয় যা থেকে মসজিদকে রক্ষা করা উচিত তবে সে আল্লাহর আইনের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং আনুগত্যের নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে। এমনকি যদি সে মনে নাও করে যে তার কাজটি ত্রুটিপূর্ণ, তবুও সে সেই কঠোর শাস্তির যোগ্য যা তাকে এবং তার মতো অন্যদের আল্লাহর নির্দেশ পালন করতে এবং নিষিদ্ধ কাজ বর্জন করতে বাধ্য করে।"
(সূত্র: মাজমু' আল-ফাতাওয়া, ২২/২৬২)
 
Back
Top