- Joined
- May 20, 2024
- Threads
- 26
- Comments
- 47
- Reactions
- 347
- Thread Author
- #1
ভারতীয় উপমহাদেশে আহলে হাদীস আন্দোলন।ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু হয় ভারতীয় উপমহাদেশে আহলে হাদীসদের আগমন। ভারত মহাসাগরের উপকূলে সিন্ধু, মালাবার এবং গুজরাট প্রদেশে পৌঁছানো আরব ব্যবসায়ী এবং মুজাহিদীনদের প্রচেষ্টার মাধ্যমে ভারতের কিছু অঞ্চল ইসলামের আলোয় আলোকিত হয়। তাঁরা সিন্ধু এবং মুলতানে হাদিস কেন্দ্র প্রতিষ্ঠিত করেন। বিখ্যাত ভ্রমণকারী আবুল-কাসিম আল-মাকদিসি তাঁর আহসানুল-তাকাসিম" গ্রন্থে এ অঞ্চলগুলির দ্বীনি অবস্থা সম্পর্কে বলেন: এই অঞ্চলগুলির বেশিরভাগ বাসিন্দাই হলেন আহলে হাদীস, হানাফী চিন্তাধারার আলেমগণও রয়েছেন কিন্তু তাঁরা ন্যায়নিষ্ঠ ও প্রশংসনীয় পথ ও মাযহাবের উপর প্রতিষ্ঠিত, তাঁরা চরমপন্থী, মাযহাবের অন্ধভক্ত ও অনুসরণীয় নন।
হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে, হাদীসের পণ্ডিতদের কার্যকলাপ হ্রাস পেতে শুরু হয়, নবম হিজরিতে তার নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যায়। এই পতনের কারণ ছিল রাজনৈতিক বিরোধ ও মাযহাবের অনুসরণের বিস্তার এবং বাতিনিয়া ও ইসমাইলি সম্প্রদায়ের উত্থান, যা সুন্নিদের উপর পরীক্ষা ও বিপর্যয় ডেকে আনে। ফলস্বরূপ, সুন্নাহর প্রতি আগ্রহ হ্রাস পায় এবং অন্ধ অনুকরণ, মাযহাবের নামে গোঁড়ামি এবং বৌদ্ধিক স্থবিরতা ব্যাপক আকার ধারণ করে এবং গ্রীক জ্ঞান বিস্তার লাভ করে। এত কিছুর পরেও, ভারতীয় উপমহাদেশে অবশিষ্ট ছিলেন
হাদীসের অনুসারী বেশ কিছু আলেম, যারা ছিলেন হাফিজ ইবনে হাজার আল-আসকালানী, ইমাম আল-সাখাভি, শাইখুল-ইসলাম জাকারিয়া আল-আনসারী এবং অন্যান্যদের ছাত্র এবং আহলে হাদীসদের মানহাজের অনুসারী।
একাদশ হিজরী শতাব্দীর প্রথম থেকে
শুরু হয় আহলে হাদীসদের জন্য একটি নতুন যুগ, যা ছিল শাইখ আহমদ সারহিন্দি(মৃত্যু ১০৩৪ হিজরী) এর যুগ। এটি আরো শক্তিশালী হয়ে উঠে শাহ ওয়ালিউল্লাহ আল-মুহাদ্দিস আল-দেহলভীর (মৃত্যু ১১৭৫ হিজরী) ও তাঁর পুত্রদের শাসনামলে। বিশেষ করে তাঁর জ্যেষ্ঠ পুত্র শাহ আব্দুল আজিজ ইবনে ওয়ালিউল্লাহ আল-দেহলভীর (মৃত্যু ১১৫৯-১৩৩৯ হিজরী) শাসনামলে। তাঁরা তাঁদের পিতার ধর্মপ্রচার, নির্দেশনা, শিক্ষাদান, জ্ঞান প্রচার এবং লেখার পদ্ধতি থেকে উপকৃত হন, এবং একই সাথে জুমুদ (স্থবিরতা) এবং মাযহাবের নামে অন্ধঅনুসরণ, চরমপন্থা ও গোঁড়ামি প্রত্যাখ্যান করেন। তাঁর নাতি, দাওয়াহ ও জিহাদের নেতা এবং "তাকবিয়াতুল-ঈমান" বইয়ের লেখক ইমাম ইসমাইল ইবনে আব্দুল গনি দেহলভী (মৃত্যু ১৩৪৩ হিজরী) এটিকে আরো শক্তিশালী এবং বিস্তীর্ণ করেন। বালাকোটের যুদ্ধে (১৩৪৩ হিজরি) ইমাম শাহ ইসমাইল আল-দেহলভী, যিনি সাইয়্যেদ ইসমাইল আল-শহীদ নামে পরিচিত, শাহাদাতের পর, আহলে হাদীস আলেমগণ আরো অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে দাওয়াহ ও জিহাদের দায়িত্ব গ্রহণ করেন। এ সময়কালে তাঁদের প্রচেষ্টা তিনটি প্রধান ক্ষেত্রের উপর কেন্দ্রীভূত ছিল: জিহাদ, লেখালেখি এবং শিক্ষাদান।
শাহ ইসমাইল দেহলভীর আন্দোলন ছিল পবিত্র আল কুরআন ও সহীহ সুন্নাহর আনুগত্য পুনরুজ্জীবিত করা, নবীর পদ্ধতি অনুসারে খেলাফত প্রতিষ্ঠা করা এবং মাযহাবের অন্ধ অনুসরণ, গোঁড়ামি, কঠোরতা, বিদআত এবং ভ্রান্ত আক্বিদার নির্মূল করা। এর পাশাপাশি তিনি জিহাদের ময়দানেও নেতৃত্ব দিয়েছিলেন।
অত্যাচারী শাসক রঞ্জিত সিং এবং তার অত্যাচারী সৈন্যদের বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন, যারা পাঞ্জাব এবং অন্যান্য প্রতিবেশী অঞ্চলের দুর্বল মুসলমানদের উপর অত্যাচার চালাতো। তিনি তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পশ্চিমা উপনিবেশবাদের সাথে জিহাদ করত অবস্থায় ১৮৩১ খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন। পরবর্তীতে, জিহাদ ও স্বাধীনতার পতাকা বহন করেন বিহারের শ্রদ্ধেয় সাদিকপুর পরিবার, যারা ছিলেন সকলই আহলে হাদীস পরিবার। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আহলে হাদীস আলেমরা শক্তিশালী ভূমিকা পালন করেছেন। এমনকি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাদের সম্পর্কে বলেছিলেন: "যদি আমরা ভারতের সকল মানুষের ত্যাগকে এক পাল্লায় এবং সাদিকপুরের জনগণের ত্যাগকে অন্য পাল্লায় রাখি, তাহলে সাদিকপুরের জনগণের দিকটি তাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে"।
ভারত উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে জনগণের মধ্যে সাধারণ জাগরণ, অস্থির পরিস্থিতি, যেহুতু দেশে ব্রিটিশদের বিরুদ্ধে বাতাবরণ তৈরি হয়েছিল মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে, তাই ব্রিটিশ উপনিবেশবাদ সরকার মুসলিমদের বিরুদ্ধে কঠোর হয়ে উঠে, তাদের ইসলাম-বিরোধী কার্যকলাপ এবং মুসলিম-বিরোধী নীতি।
অভ্যন্তরে মুসলমানদের প্রতি শত্রু শক্তির একত্রিতকরণ, ইসলামের সহনশীল শিক্ষা থেকে মুসলমানদের দূরে সরে যাওয়া, আল্লাহর কিতাব পবিত্র আল কুরআন এবং তাঁর রাসূলের সহীহ সুন্নাহ থেকে ধর্মীয় জ্ঞান অর্জনের বিশুদ্ধ পদ্ধতি মুছে ফেলা, আইনি মতামত ও ঘোষণার প্রতি আকৃষ্ট পণ্ডিতদের স্থবিরতা এবং ভারতীয় সমাজে প্রচলিত দুর্নীতিগ্রস্ত আক্বীদা, দ্বীনের মধ্যে উদ্ভাবন, কুসংস্কার এবং হিন্দু রীতিনীতির প্রতি সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের আনুগত্যের পরিপ্রেক্ষিতে, আহলে হাদীস আলেমগণ খুব চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন এবং যুগের চ্যালেঞ্জের মোকাবেলা, মুসলিম সমাজের মধ্যে সহীহ আক্বীদা প্রতিষ্ঠা এবং বিদআত ও কুসংস্কার নিরসন ও ইসলামী চেতনা জাগ্রত করে তুলতে মাদ্রাসা আহমাদিয়া সালাফিয়া আরা বিহারের বার্ষিক সাধারণ সভায় তারিখ: ২২/১২/১৯০৬ খ্রিস্টাব্দ মোতাবেক ৬/১১/১৩২৪ হিজরি সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় আহলে হাদীস সমিতি গঠন করা হয়। সমিতি ও সংগঠনের সভাপতি হিসেবে হাদীস বিশারদ আল্লামা আবদুল্লাহ গাজীপুরী (মৃত্যু ১৩৩৭ হিজরি) সাহেবকে নির্বাচিত করা হয় এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শাইখুল ইসলাম আল্লামা আবুল-ওফা সানাউল্লাহ আমৃতসারী রহ।
এই সমিতি গঠনের ফলে ভারতের মুসলমানদের মাঝে ধর্মীয় জীবনে এক বিরাট পরিবর্তন ঘটে। সমিতির সদস্যরা ধর্মপ্রচার ও প্রসার, লেখালেখি এবং ইসলামী জ্ঞান শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের প্রচেষ্টায় পুরো দেশ জুড়ে ভারতের প্রত্যেক শহর, নগর ও গ্রামে ইসলামী চেতনা জাগ্রত হয়। শিরক, বিদআত, কুসংস্কার, অমুসলিমদের রীতিনীতি, আচার আচরণ থেকে অনেকে তাওবা করে ফিরে এসে সহীহ আক্বীদার উপর প্রতিষ্ঠিত হয়। মাযহাবের গোঁড়ামি, চরমপন্থী ও অন্ধ অনুসরণে শীতলতা আসে। মানুষ পবিত্র আল কুরআন ও সহীহ সুন্নাহর দিকে অগ্রসর ও অনুপ্রাণিত হয়।
আহলে হাদীস সমিতি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ইসলামী সমিতি ও সংগঠনগুলির মধ্যে একটি। এর উচ্চ লক্ষ্য হল সমাজকে ধর্মদ্রোহিতা এবং বিদআত থেকে পবিত্র করা, জ্ঞান ও আমলের ক্ষেত্রে সালাফে সালেহীনদের পদ্ধতি অনুসরণ করার জন্য মানুষকে আহ্বান করা এবং শরয়ী ফিক্বহী বিধিবিধানের ক্ষেত্রে মুহাদ্দিসীন ফকীহদের পদ্ধতি বেছে নেওয়া, দলিল অনুসরণ করে জীবন যাপন করা এবং সমস্ত ধরণের মাযহাবের অন্ধ অনুসরণ, গোঁড়ামি ও চরমপন্থী প্রত্যাখ্যান করা।
হাদীস ও ইলমে হাদীস সংরক্ষণে আহলে হাদীস আলেমদের বিশেষ ভূমিকা রয়েছে, বিশেষ করে দশম হিজরী শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দীর শুরু পর্যন্ত যখন সারা আরব - মিশর, সিরিয়া, ইরাক, হেজায ইত্যাদিতে হাদীস ও ইলমে হাদীসের চর্চা দুর্বল হয়ে পড়ে, তখন ভারত উপমহাদেশে আহলে হাদীস আলেমরাই হাদীস ও ইলমে হাদীস সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। শাইখ মুহাম্মাদ রশিদ রেজা মিসরী বলেন:
ولولا عناية إخواننا علماء الهند بعلوم الحديث في هذا العصر، لقضى عليها بالزوال من أمصار الشرق ......
এ যুগে আমাদের ভাইয়েরা অর্থাৎ ভারতের আলেমগণ যদি হাদীসের চর্চার প্রতি মনোযোগ না দিতেন, তাহলে তা পূর্বের দেশে ধ্বংস হয়ে যেত..."। (ভূমিকা: মিফতাহ কুনুযুস সুন্নাহ)।
শাইখ আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দী রহ এর ছাত্র শাইখ মুনাযির আহসান গিলানি বলেন:
إن اعتناء أحناف شبه القارة الهندية بالنبعين الأساسيين للدين الكتاب والسنة، فيه دخل كبير لحركة أهل الحديث ورفض التقليد، وإن لم يترك عامة الناس التقليد الا أنه قد تحطم سحر التقليد الجامد والإعتماد الأعمى ...
"ভারতীয় উপমহাদেশের দ্বীনের দুটি মৌলিক উৎস: কিতাব এবং সুন্নাহর প্রতি হানাফীদের মনোযোগ, এতে আহলে হাদীস আন্দোলন এবং অন্ধ অনুকরণ প্রত্যাখ্যানের ব্যাপক অবদান রয়েছে। সাধারণ মানুষ অন্ধ অনুকরণ ত্যাগ না করলেও, কঠোর ঐতিহ্য এবং অন্ধ নির্ভরতার আকর্ষণ ভেঙে গিয়েছিল..."। (পত্রিকা: বুরহান সংখ্যা: ২ খন্ড: ৪১, অগাস্ট ১৯৫৮ খ্রিস্টাব্দ)।
১৯৪৭ সালে, ব্রিটিশদের অত্যাচার থেকে ভারত স্বাধীনতা লাভ করে, এবং ভারত দুটি দেশে বিভক্ত হয়: ভারত ও পাকিস্তান । এ বিভক্তির ফলে বহু আহলে হাদীস আলেমগণ ভারত ত্যাগ করে পাকিস্তান চলে যান। কিছু সময়ের জন্য আহলে হাদীস আন্দোলন দুর্বল হয়ে পড়ে। সংগঠনকে পুনর্গঠনের উদ্দেশ্যে উত্তর-পূর্ব অঞ্চল "নওগার" এর মাটিতে একটি দাওয়াতি সম্মেলনের আয়োজনের মধ্যদিয়ে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদীস পুনর্গঠন করা হয়। এই সম্মেলনে ভারতে নিয়োজিত সৌদি আরবের তৎকালীন রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
সমিতি পবিত্র আল কুরআন, হাদীস শাস্ত্র, সহীহ আক্বীদা ও মানহাজ, আরবি ভাষা ও সাহিত্য অধ্যয়নের জন্য নিবেদিত দারুল "হাদীস রহমানিয়া" মাদ্রাসার শূন্যস্থান পূরণের লক্ষ্যে একটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এবং ১৩৮৩ হিজরি মোতাবেক ১৯৬৩ খ্রিস্টাব্দ বাণারস শহরে এটি "জামিয়া সালাফিয়া" নামে প্রতিষ্ঠিত হয়।
আল-হামদু-লিল্লাহ প্রতিষ্ঠানটি আল্লাহর অশেষ রহমতে মূল লক্ষ্যে অনেকটাই সফল এবং আন্তর্জাতিক স্তরে ইসলামী বিশ্বে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।