বিদআত বিদআতি অভিশাপপ্রাপ্ত

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,172
Comments
1,364
Solutions
1
Reactions
13,215
‘আসিম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাদ্বীনাহ্কে হারাম (পবিত্র এলাকা) হিসাবে ঘোষণা করেছিলেন। উত্তরে তিনি বললেন, হ্যাঁ, অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত। এখানকার কোন গাছ কাটা যাবে না, আর যে ব্যক্তি এখানে বিদ্আত করবে তার উপর আল্লাহ্, ফেরেশ্তা ও সকল মানুষের অভিশাপ। সে ব্যক্তির কোনো ফরজ ও নফল ইবাদত গৃহীত হবে না। আসিম বলেন, আমাকে মূসা ইবনু আনাস বলেছেন, বর্ণনাকারী أَوْ آوَى مُحْدِثًا কিংবা বিদ্আতীকে আশ্রয় দেয় বলেছেন। [বুখারী, হা. ৭৩০৬ (তাওহীদ), ৬৮০৮ (ইসলামিক ফাউন্ডেশন), মুসলিম, হা. ১৩৬৬ (হাদীস একাডেমি)]

ইমাম শাত্বেবী (রহ:) বলেন, 'এ হাদীস ব্যাপকভাবে সকল বিশৃঙ্খলাকে অন্তর্ভুক্ত করে যা শরীআত বিরোধী, আর বিদআত হচ্ছে সবচেয়ে বড় বিশৃঙ্খলা।' [আল ইতিছাম, ১/৯৬ পৃ:]

--- মাসিক আল ইখলাস, সেপ্টেম্বর ২০২৩
 
Similar content Most view View more
Back
Top