ইস্তেহাযা কি?

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,382
ইস্তেহাযাহর সংজ্ঞা: কোনো নারীর যদি অনবরত এমনভাবে রক্ত প্রবাহিত হয় যে কোনো সময়েই বন্ধ হয় না, অথবা খুব অল্প সময় যেমন মাসে এক কি দুই দিন পর্যন্ত বন্ধ থাকে তাহলে উক্ত প্রবাহমান রক্তকে ইস্তেহাযাহ বলা হয়। এক সাথে এমনভাবে রক্ত প্রবাহিত হওয়ার দৃষ্টান্ত সহীহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীসে রয়েছে, তিনি বলেন,

«قَالَتْ فَاطِمَةُ بِنْتِ أبِيْ حُبَيْشٍ لِرَسُوْلِ اللهِ :r يَا رَسُوْلَ اللهِ! إنِّيْ لاَ أطْهُرُ. وَفِيْ رِوَايَةٍ: أسْتَحَاضُ فَلاَ أطْهُرُ».​

“ফাতেমা বিনতে আবী হুবাইশ রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন: হে আল্লাহর রাসূল! আমি পবিত্র হতে পারছি না। অন্য রেওয়ায়েতে আছে: আমার অবিরাম রক্ত প্রবাহিত হচ্ছে যার ফলে আমি পবিত্রতা অর্জন করতে পারছি না।”

খুব অল্প সময়ের জন্য বন্ধ হওয়ার দৃষ্টান্ত হামনাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার হাদীসে রয়েছে। তিনি এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরয করেন: ইয়া রাসূলাল্লাহ! অনেক দীর্ঘ সময় ধরে আমার রক্তস্রাব হয়।[1]

নারীর প্রাকৃতিক রক্তস্রাব
শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
অনুবাদ: মীযানুর রহমান আবুল হুসাইন
সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া​


[1] এই হাদীসখানা ইমাম আহমদ, ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযী রহ. বর্ণনা করেছেন এবং বিশুদ্ধ বলে মতামত ব্যক্ত করেছেন। ইমাম আহমদ রহ. হাদীসটিকে সহীহ বলেছেন এবং ইমাম বুখারী রহ. হাসান হিসেবে মত ব্যক্ত করেছেন বলে বর্ণিত আছে।।
 
This user is banned.
Interaction with this account is disabled until the ban ends.
জাযাকাল্লাহ খাইর
 
Similar content Most view View more
Back
Top