প্রশ্নোত্তর হারুনুর রশিদ ভাল খলিফাদের একজন

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
38,886
প্রশ্নঃ কিছু কিছু গ্রন্থে বিশেষতঃ ‘আল্‌ফ লাইলা ও লাইলা’ (একহাজার এক আরব্য রজনী) গ্রন্থে হারুনুর রশিদ সম্পর্কে লেখা হয়েছে যে, তিনি খেল-তামাশা ছাড়া কিছুই চিনতেন না, মদ খেতেন, বাঁদি নাচাতেন, বাঁদিদেরকে তার কাছে কাছে রাখতেন। আমি আশা করব এ ব্যক্তি সম্পর্কে এসব যা বলা হয় সেগুলো কি সঠিক এ ব্যাপারে আমাদেরকে অবহিত করবেন।


উত্তরঃ
আলহামদুলিল্লাহ।


এগুলো সুস্পষ্ট মিথ্যা। কারণ খলিফা হারুনুর রশিদ উত্তম খলিফাদের একজন। তিনি প্রতি বছর হজ্জ করতেন। তাঁর শাসনামলে আল্লাহ অনেক দেশে ইসলামের বিজয় দিয়েছেন, ইসলাম সম্প্রসারিত হয়েছে, নিরাপত্তা স্থিতিশীল হয়েছে, সচ্ছলতা ব্যাপকতা পেয়েছে, নজিরবিহীনভাবে ধন-সম্পদ এমন বেড়েছে। খলিফা ছিলেন উত্তম চরিত্রের। তিনি আলেমদের সাথে উঠাবসা করতেন। তাদের মতামত গ্রহণ করতেন। তাদের ওয়াজ নসীহত শুনে কাঁদতেন। আল্লাহকে ভয় করতেন। প্রচুর ইবাদত করতেন। তাহাজ্জুদ পড়তেন। কুরআন তেলাওয়াত ও যিকির করতেন। তাঁর মশহুর জীবনী নিয়ে স্বতন্ত্র বইও রচিত হয়েছে। পক্ষান্তরে যে বইটির কথা উল্লেখ করা হল এটি মিথ্যা বানোয়াট; এর কোন ভিত্তি নেই। এটি এমন লোকের মিথ্যাচার যার কোন আমানতদারিতা নেই। এ বই এর মাধ্যমে সে উম্মতকে তার কর্তব্য পালন থেকে দূরে রাখতে চেয়েছে। এসব আজগুবি কেচ্ছা পাঠ করা বা শুনার মাধ্যমে সময় নষ্ট করার পায়তারা করেছে। সুতরাং তার কথায় বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। আল্লাহই উত্তম তাওফিকদাতা। সমাপ্ত


ফাদিলাতুস শাইখ জিবরীন


সূত্রঃ Islamqa.info
 
Similar content Most view View more
Back
Top