পারিবারিক ফিকাহ স্ত্রীর মোহর আদায় না করেই স্বামী মারা গেছেন। এখন করণীয় কী?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,174
Comments
1,366
Solutions
1
Reactions
13,219
উত্তর : মোহর স্ত্রীর ন্যায্য অধিকার, যা আদায় না করা পর্যন্ত স্বামীর উপর ঋণ বা কর্য স্বরূপ থেকে যায়। এমনকি মৃত্যুর পরেও তা অব্যাহত থাকে। তাই স্বামীর জীবিত থাকা অবস্থায় স্ত্রীর মোহর পরিশোধ না হলে, স্ত্রীর অধিকার আছে যে, স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ থেকে তার পাওনা পরিশোধ করা, উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হওয়ার আগেই। আল্লাহ তা‘আলা বলেন, مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصِیۡ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ‘এ সবই সে যা অছিয়াত করে তা দেয়ার এবং ঋণ পরিশোধ করার পর’ (সূরা আন-নিসা : ১১)। অর্থাৎ অছিয়াত ও ঋণ পরিশোধ করার পরই সম্পত্তি বণ্টন করা যাবে, তার আগে নয়। নিঃসন্দেহে মোহর এক প্রকারের ঋণ। ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘স্বামীর মৃত্যু বা ত্বালাক্বের সময় স্ত্রী তার অনাদায়ী মোহরের দাবী করতে পারে’ (ইলামুল মুওয়াক্বেঈন, ৩য় খণ্ড, পৃ. ৮১)। ইমাম আহমাদ ইবনু হাম্বাল, আবূ ই‘আলা, ইবনু তাইমিয়্যা, নাখঈ, শা‘বী এবং লাইছ বিন সা‘দ এই মতটিই গ্রহণ করেছেন। আর স্বামী যদি মৃত্যুর সময় কোন সম্পত্তি রেখে না যান, সেক্ষেত্রে স্ত্রীর জন্য কোন প্রকার সম্পত্তি চাওয়া বৈধ নয়। বরং এমতাবস্থায় স্বামীর উপরে মোহরের যে ঋণ ছিল, তা মাফ করে দেয়া স্ত্রীর জন্য অধিক উত্তম হবে (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৭৮৫১৭)।

--- মাসিক আল ইখলাস, ডিসেম্বর ২০২১
 
Similar content Most view View more
Back
Top