হাদিস ও হাদিসের ব্যাখ্যা সূরা ইখলাস ১০ বার পড়লে জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। উক্ত হাদীছটি কি ছহীহ?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,174
Comments
1,366
Solutions
1
Reactions
13,219
হাদীছটির ইবারত নিম্নরূপ, রাসূল (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি সূরা ইখলাছ দশবার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন' (মুসনাদে আহমাদ, হা/১৫৬৪৮; সিলসিলা ছহীহা, হা/৫৮৯)। এই হাদীছটির সনদে রিশদীন ইবনু সা'দ ও যাববান এই দুই রাবী থাকার কারণে যঈফ। তবে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদীছটি আমলযোগ্য বলেছেন। যেহেতু তার ত্বাবারানী, হা/৩৯৭ ও দারেমী, ২/৪৫৯-এ শাওয়াহেদ রয়েছে।
 
Back
Top