সিয়াম সিয়াম অবস্থায় হস্তমৈথুন করলে সিয়াম নষ্ট হবে কি?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,582
সিয়াম নষ্ট হবে এবং তদস্থলে ক্বাযা সিয়াম পালন করতে হবে। কাফফারা প্রদান করতে হবে না।

আল্লাহ তা‘আলা বলেন,

فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ​

‘যারা স্ত্রী ও দাসী ব্যতীত লজ্জাস্থানকে অন্যত্র ব্যবহার করে তারা সীমালংঘনকারী’ (সূরা আল-মুমিনূন : ৭)।

আল্লাহ তা‘আলা স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য যে কোনভাবে যৌনক্রিয়া সম্পাদনকে সীমালংঘন বলেছেন। তাই নিঃসন্দেহে হস্তমৈথুনে সিয়াম নষ্ট হয়ে যাবে (ইবনু মাজাহ, হা/১৬৭৬; বুলূগুল মারাম, হা/৬৭১, সনদ সহীহ)।

শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, তার উপর কাফ্ফারা আবশ্যক হবে না। কেননা কাফ্ফারা শুধু স্ত্রী সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ হলে আবশ্যক (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং-৪৭৮)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top