সিয়াম সিয়াম অবস্থায় ওযূ করার পর স্ত্রীকে স্পর্শ করলে সিয়াম ও ওযূ ভঙ্গ হবে কি?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,590
সিয়াম অবস্থায় ওযূ করার পর স্ত্রীকে স্পর্শ করার কারণে যদি ‘মযী’ নির্গত হয়, তবে ওযূ ভঙ্গ হবে (সহীহ বুখারী, হা/১৩২, ইফাবা হা/১৩৪, ১/৯৩ পৃঃ; তিরমিযী, হা/১১৪-১১৫, সনদ সহীহ), সিয়াম ভঙ্গ হবে না। আর ‘মযী’ নির্গত না হলে ওযূও ভঙ্গ হবে না।

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনো তাঁর কোন স্ত্রীকে চুম্বন করতেন এবং ওযূ না করেই সালাতে বের হতেন (আবু দাঊদ, হা/১৭৯; নাসাঈ, হা/১৭০; মিশকাত, হা/৩২৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/২৯৮, ২/৫৪ পৃ.)।
তিনি সিয়াম অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন (সহীহ বুখারী, হা/১৯২৭; মিশকাত, হা/২০০০)।
তবে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেকে সর্বাধিক নিয়ন্ত্রণকারী ব্যক্তি ছিলেন (সহীহ বুখারী, হা/১৯২৭; মিশকাত, হা/২০০০)।
তাই অন্যদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar content Most view View more
Back
Top