প্রশ্নোত্তর সিয়াম ত্যাগকারীর শাস্তি

Joined
Jun 29, 2025
Threads
4,834
Comments
0
Reactions
50,826
প্রশ্ন : যারা বিনা উযরে সিয়াম ভঙ্গ করে তাদের শাস্তি কী হবে?


উত্তর : তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে। এ বিষয়ে রাসূলে কারীম (ﷺ)-এর কয়েকটি হাদীস নিম্নে উল্লেখ করা হল :


[১] আবু উমামা (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে, একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গালটি ফাড়া। তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বলা হল, এরা ঐসব ব্যক্তি যারা বিনা উযরে রমযান মাসের সিয়াম ভঙ্গ করেছিল। (সহীহ ইবনে খুযাইমাহ)


[২] যে ব্যক্তি (রমাযানের) এ মুবারক মাসেও আল্লাহকে রাজী করাতে পারল না, সে বড়ই দুর্ভাগা। (ইবনে হিব্বান)


[৩] যে ব্যক্তি শরীয়তী উযর ছাড়া এ (রমযান) মাসে একটি রোযাও ছেড়ে দেবে, সে যদি এর বদলে সারা জীবনও সিয়াম পালন করে তবু তার পাপের খেসারত হবে না। (বুখারী)


সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Similar content Most view View more
Back
Top