প্রশ্নোত্তর সবচেয়ে বড় শিরক কি ?

Joined
Jun 29, 2025
Threads
4,854
Comments
0
Reactions
45,385
প্রশ্ন : বড় শিরক কি ?


উত্তর : আলহামদুলিল্লাহ্‌।


যে কোন ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য নিবেদন করা। যেমন : দুআ, জবেহ্ ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন :


وَلاَ تَدْعُ مِنْ دُوْنِ اللهِ مَا لاَ يَنْفَعُكَ وَلاَ يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظَّالِمِيْنَ


"আর আল্লাহ ব্যতীত অন্য এমন কাউকে ডাকবেনা যে তোমার উপকারও করে না, ক্ষতিও করে না, আর যদি তুমি তা কর তবে অবশ্যই জালিমদের অন্তর্ভূক্ত হয়ে যাবে।" অর্থাৎ মুশরিকদের মধ্যে গণ্য হবে। সূরা ইউনুস : ১০৬


রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন : "কবীরা গুনার ভেতর সবচেয়ে বড় গুনাহ্ হল আল্লাহর সাথে শরীক করা, পিতা-মাতার নাফারমানী করা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া।" বুখারী


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


লেখক : শায়খ মুহাম্মাদ জামীল যাইনু
অনুবাদক : মুহাম্মাদ আব্দুর রব আফ্ ফান
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Similar content Most view View more
Back
Top