শেষ কথা
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাববুল আলামীনের জন্য। অতঃপর এ বইটিতে যা উল্লেখ করা হয়েছে তাওহীদের বৃহৎ বাগান থেকে অল্পকিছু মাসায়ালা মাসায়েল পেশ করা হলো, তাওহীদের প্রাথমিক ধারণা অর্জন করার জন্য। এ বইটি যাদের নজরে পড়বে অতঃপর কোনো ভুল দৃষ্টিগোচর হলে কিংবা কোনো কিছু সংযোজন বা সংশোধনের প্রয়োজন মনে করলে, তা লিখে প্রকাশনা অফিসের মাধ্যমে অথবা আমার নিজ ঠিকানায় সযত্নে পাঠিয়ে দিবেন। যিনি এটা করবেন আল্লাহ তাকে সওয়াব তথা পুরস্কার দিবেন। আড়াল থেকে আমার জন্য দো‘আ করবেন এবং আপনারাও আমার দো‘আ নিবেন। আপনাদেরকে ধন্যবাদ।
আল্লাহর কছে আমরা সার্বিক কল্যাণময় জ্ঞানের ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন আমাদেরকে ভাল কাজ ও দীনের দাওয়াতে সাড়াদানে উদ্বুদ্ধ করে দেন। তাঁর দীনের বিজয় এবং তাওহীদের বাণী যেন শ্রেষ্ঠত্ব লাভ করে। আল্লাহ ক্ষমাকারী তিনি আমাদের ক্ষমা করবেন, আমরা তাঁর সন্তুষ্টি প্রার্থনা করছি এবং জাহান্নামের আগুন থেকে পরিত্রান চাচ্ছি।
মহান আল্লাহ আমাদেরকে তাঁর খালেছ বান্দা বানিয়ে দিন। তিনি যেন আমাদের ঈমান, আক্বীদা, দীন উম্মতের হেফাযত করার তৌফিক দেন। হে আল্লাহ ! আমাদেরকে মহাবিপর্যয়ের দিন আপনার আযাব হতে নিরাপত্তার ব্যাবস্থা করে দিন। আমাদেরকে, আমাদের মাতা-পিতাকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে এবং সকল মুমিনদেরকে চুড়ান্ত হিসাবের দিনে মুক্তি দিন। যাদের অক্লান্ত প্রচেষ্টায় এ বইটি প্রকাশিত হলো এবং যারা অর্থ ব্যয় করেছেন কিংবা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে আল্লাহ সর্বোচ্চ সওয়াব দিন।
আল্লাহর সালাত, বরকত ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার এবং সকল সাহাবীর উপর। এখানেই যথাসম্ভব চেষ্টার সমাপ্ত হলো। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য।
লিখেছেন
আল্লাহর ক্ষমা ভিক্ষা প্রার্থী
আবু আব্দুল্লাহ ইবরাহীম ইবন সলেহ ইবন আব্দুল্লাহ আল-খুদায়রী
বিচারপতি উচ্চতর আদালত, রিয়াদ।
১৫/০১/১৪২১ হিজরী, রিয়াদ, সৌদী আরব।
[সম্পাদনার তাং ২/১/২০১৫ (১৪৩৬ হিজরী)]