শুক্রবার আছর ও মাগরিবের মধ্যবর্তী সময়কে কীভাবে সালাফরা কাটাতেন

Joined
Aug 6, 2024
Threads
90
Comments
100
Solutions
1
Reactions
1,302
মুফাদদাল ইবনে ফাদালাহ যখন জুমার দিন আসরের সালাত আদায় করতেন, তখন তিনি মসজিদের এক কোণে একা চলে যেতেন এবং সূর্যাস্ত পর্যন্ত দু'আ করতে থাকতেন। [আখবার আল-কুদ্দাহ]

তাউস বিন কায়সান যখন জুমার দিন আসরের সালাত আদায় করতেন, তখন তিনি কিবলার দিকে মুখ করে সূর্যাস্ত পর্যন্ত দু'আয় মশগুল থাকতেন। [তারিখ ওয়াসিত]

একজন সালেহ ব্যক্তি (নেককার) বলেছেন: "যখনই আমি জুমার দিন আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে দু'আ করেছি, আমার রব আমার ডাকে সাড়া দিয়েছেন, এমনকি আমি (এত বেশি সাড়া পাওয়ার কারণে) দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম।"

ইবনে আসাকির ‘তারিখ দিমাশক’-এ উল্লেখ করেছেন যে: "আস-সলত ইবনে বুসতাম অন্ধত্বে আক্রান্ত হয়েছিলেন। তিনি জুমার দিন আসরের সময় বসেছিলেন এবং লোকজন তার জন্য দু'আ করছিল। সূর্যাস্তের ঠিক আগে তিনি একবার হাঁচি দিলেন, আর তার দৃষ্টিশক্তি ফিরে এলো।"

সাঈদ ইবনে জুবাইর ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: “জুমার দিনে যে বিশেষ মুহূর্তটির কথা উল্লেখ করা হয়েছে, তা আসরের সালাত থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্তৃত।” এই কারণে, সাঈদ ইবনে জুবাইর আসরের সালাত আদায়ের পর সূর্য ডোবা পর্যন্ত কারো সাথে কথা বলতেন না। এটিই অধিকাংশ সালাফের অভিমত এবং বেশিরভাগ বর্ণনাই এটিকে সমর্থন করে। [যাদ আল-মা’আদ]

Follow the Masjid As-Sahabah Project channel on WhatsApp:
Masjid As-Sahabah Project | WhatsApp Channel
 
Back
Top