প্রশ্নোত্তর শখের বসে কুকুর পোষা বৈধ কি ?

Joined
Jun 29, 2025
Threads
4,856
Comments
0
Reactions
66,620
পাশ্চাত্য সভ্যতায় প্রভাবান্বিত হয়ে শখের বসে বাড়িতে কুকুর পোষা বৈধ নয়। যেহেতু রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, “সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না। সে ঘরে কুকুর থাকে এবং সে ঘরেও নয়, যে ঘরে ছবি বা মূর্তি থাকে।” (বুখারি ও মুসলিম)

“যে ব্যক্তি এমন কুকুর পোষে, যা শিকারের জন্য নয়, পশু রক্ষার জন্য নয় এবং ক্ষেত পাহারার জন্যও নয়, সে ব্যক্তির নেকি থেকে প্রত্যেক দিন (এক অথবা) দুই কিরাত পরিমাণ সওয়াব কমে যায়।” বুখারি- মুসলিম)

বলা বাহুল্য, শিকারের জন্য, পাহারার জন্য অথবা অপরাধী ধরার জন্য নির্দিষ্ট জায়গায় রেখে কুকুর পোষা বৈধ। (ইবনে উসাইমিন)


সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর।
লেখক: শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী​
 
Similar content Most view View more
Back
Top