হাদিস ও হাদিসের ব্যাখ্যা 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' যিকিরটি সম্বলিত হাদীস

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,160
Comments
1,352
Solutions
1
Reactions
13,027
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন,
”আমি কি তোমাকে আরশের নিচে অবস্থিত জান্নাতের গোপন এক ভাণ্ডারের সন্ধান দিব না?” তুমি বলবে,
“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”।
কেউ যদি তা বলে আল্লাহ তখন বলেন “আমার বান্দা ইসলাম গ্রহণ করেছে ও আত্মসমর্পণ করেছে।”
(মুসনাদে আহমাদ ২/৫২০; নাসাঈ, আল কুবরা ৬/৭; হাকিম, আল-মুস্তাদরাক ১/৭১; আলবানী, সহীহুল জামে ২৬১৪)
হাদীস থেকে শিক্ষাঃ
১- লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি উত্তম যিকির।
২- কোনো ভালো কাজ করতে কিংবা খারাপ থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাগবেই। এর মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে।
৩- আরশ সৃষ্ট বস্তু।
৪- আরশ সর্বোচ্চ সৃষ্টি।
৫- আরশের নিচে জান্নাতুল ফিরদাউস।
৬- আরশের উপরে যেমন কিতাব রয়েছে, আরশের নিচে তেমনি গোপন ভাণ্ডার রয়েছে।
৭- ঈমানদার সর্বদা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে এটা আল্লাহর খুব পছন্দ করেন।
 
Last edited:
Similar content Most view View more
Back
Top